শিরোনাম
রিপোর্টার | ০৭:২৭ পিএম, ২০২৬-০৬-০২
ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের গুরুত্বপূর্ণ মোহাম্মদ আলী খাল খনন কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ইউনিয়নের গাগরা এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খনন কাজের উদ্বোধন করেন ফেনী-২ (সদর) আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন।
জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে মোহাম্মদ আলী বাজার থেকে এলাহীগঞ্জ পর্যন্ত প্রায় ৫ দশমিক ৭২৫ কিলোমিটার খাল ১ কোটি ৪৬ লাখ ৭৯ হাজার ৮৭২ টাকা ব্যয়ে খনন করা হবে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল আমিন সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরীন কান্তা, সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা আক্তার, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, শর্শদি ইউনিয়নের প্রশাসক ইকবাল হোসেন ভূঁইয়া, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, পৌর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন, সদস্য সচিব দেলোয়ার হোসেন বাবুল, ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক তারেক ইকবাল মনি, সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল বাবলুসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে দ