শিরোনাম
চকরিয়া প্রতিনিধি : | ০৮:০০ পিএম, ২০২৬-০৬-০১
মালয়েশিয়ায় চাকরির লোভ দেখিয়ে অপহৃত কক্সবাজারের চকরিয়া কাকারা মাধ্যমিক বিদ্যালয়ের ৪ কিশোরের নতুন ছবি পাঠিয়েছে অপহরণকারীরা। ছবিতে ৪ কিশোরের সাথে আরও ২ জনকে দেখা যাচ্ছে।
অভিযোগকারী পরিবার সূত্রে জানা যায়, অপহরণের পর ০১৩৪৮৯৮৪৩৫০ নম্বর থেকে কল করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবির পাশাপাশি এই ছবিটি পাঠানো হয়েছে। ছবি দেখে স্বজনরা তাদের সন্তানদের জীবিত থাকার বিষয়টি নিশ্চিত হয়েছেন, তবে তাদের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগে রয়েছেন।
অপহৃতরা হলো: শাহারিয়ার কবির সোহাগ ১৪, মোহাম্মদ শহীদ হোসেন ১৪, মোহাম্মদ মাহিম ১৩ ও ইসাদুল হোছাইন হামিম ১৫। সবাই কাকারা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
৩১/০৫/২০২৬ তারিখ সকাল ৮টার দিকে চকরিয়ার দক্ষিণ সুরাজপুর ৯নং ওয়ার্ড থেকে তাদের অপহরণ করা হয় বলে থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ আছে। ঘটনায় মোহাম্মদ ইউসুফ ৪৭, তার ছেলে ইসরাক হোসেন ২০ ও স্ত্রী তানিয়া বেগমকে আসামি করা হয়েছে।
চকরিয়া থানার ওসি জানান, ছবিটি আলামত হিসেবে সংগ্রহ করা হয়েছে। কিশোরদের দ্রুত উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। প্রযুক্তিগত সহায়তায় তাদের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে।
স্থানীয় প্রশাসন অভিভাবকদের সতর্ক করে বলেছেন, কম খরচে বিদেশে পাঠানোর প্রলোভনে পা না দিতে এবং কোনো অপরিচিত লোকের সাথে সন্তানদের যেতে না দিতে।
পুলিশ বলছে, মুক্তিপণ না দেওয়ার জন্য। এ ধরনের ঘটনায় পরিবারের সদস্যরা দ্রুত থানায় যোগাযোগ করলে উদ্ধার সহজ হয়।
আলমগীর মানিক, রাঙামাটি : কাপ্তাই-চট্টগ্রাম সড়ককে ব্যবহার করে অবৈধ সিগারেট পাচারের একটি চালান আটকের পর নতুন করে সামনে এসেছà§...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের চকরিয়ায় কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসান অপহরণ ও হতà...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলার ডিম পাহাড়সংলগ্ন থানচি সড়কের ২৩ কিলোমিটার এলাকায় গভীর রাতে নির্মাণকাà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে ‘দৈনিক আমাদের চট্টগ্রাম’-এর সহ-সম্পাদক ও স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা ও দস্যুতা সংগঠনের অভিযোগে একাধিক মামলার আসà...বিস্তারিত
আনোয়ারা, প্রতিনিধি :: : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নে মো. আইয়ুব আলী (৩৭) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited