শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ১২:০৫ এএম, ২০২৬-০৬-০১
বান্দরবানের লামা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে দুই মাদক কারবারিকে আটক করেছে লামা থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৬ পিস ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ২৯ হাজার ১৯০ টাকা উদ্ধার করা হয়।
রবিবার (৩১ মে) সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটের দিকে লামা মাছ বাজারের সামনে অবস্থিত মেসার্স জহির স্টোরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন লামা থানার এসআই এসএম গোলাম কিবরিয়া।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে দোকানটি তল্লাশি করে ৬ পিস ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ২৯ হাজার ১৯০ টাকা জব্দ করা হয়।
এ সময় দোকানের মালিক মো. জহিরুল ইসলাম (৩৮) এবং তার সহযোগী কর্মচারী ইকবাল হোসেন ইমন (২২)-কে আটক করা হয়।
পুলিশ আরও জানায়, আটক জহিরুল ইসলামের বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা রয়েছে এবং তিনি বর্তমানে ওই মামলায় জামিনে রয়েছেন।
লামা থানা পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। স্থানীয়ভাবে মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আলমগীর মানিক, রাঙামাটি : কাপ্তাই-চট্টগ্রাম সড়ককে ব্যবহার করে অবৈধ সিগারেট পাচারের একটি চালান আটকের পর নতুন করে সামনে এসেছà§...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের চকরিয়ায় কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসান অপহরণ ও হতà...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলার ডিম পাহাড়সংলগ্ন থানচি সড়কের ২৩ কিলোমিটার এলাকায় গভীর রাতে নির্মাণকাà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে ‘দৈনিক আমাদের চট্টগ্রাম’-এর সহ-সম্পাদক ও স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা ও দস্যুতা সংগঠনের অভিযোগে একাধিক মামলার আসà...বিস্তারিত
আনোয়ারা, প্রতিনিধি :: : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নে মো. আইয়ুব আলী (৩৭) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited