শিরোনাম
রিপোর্টার | ০৩:৩১ পিএম, ২০২৬-০৫-৩১
গত ছয়/সাতমাস পূর্বে রাজমিস্ত্রীর হেলপারের কাজ করে উপার্জিত অর্থের সঞ্চয় দিয়ে একটা বাইক কেনেন ফটিকছড়ি উপজেলার আবদুল্লাহপুর ইউনিয়নের মৃত দুলাল মল্লিকের পুত্র জয় মল্লিক (১৮)। সুযোগ পেলেই শখের বাইকটা নিয়ে বন্ধুদের সাথে ঘুরতেন বিভিন্ন দর্শনীয় স্থানে।
কোরবানির ঈদের ছুটিতে দুই বন্ধু সীমান্ত দাশ (১৭) ও জাহেদ (১৮) কে নিয়ে ৩০ মে শনিবার বেলা দুইটার দিকে ফটিকছড়ির উদ্দেশ্য ঘর থেকে বের হন জয়। ভাগ্যের নির্মম পরিহাস শখের বাইকটাতেই জীবনপ্রদীপ নিভে গেল দুই বন্ধু জয় মল্লিক আর সীমান্ত দাশের।
শনিবার (৩০ মে) সন্ধ্যায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার রাঙাপানি চা-বাগান এলাকায় এক ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ ঘটনাস্থলেই প্রাণ হারান দুই বন্ধু। দুর্ঘটনায় মারাত্মক আহত অপর বন্ধু জাহেদের অবস্থাও আশংকাজনক।
পরিবারের দুই আদরের সন্তানকে হারিয়ে পাশাপাশি এলাকার দুটি পরিবারে চলছে শোকের মাতম। নিহতরা হলেন ফটিকছড়ি উপজেলার আবদুল্লাহপুর ইউনিয়নের মৃত দুলাল মল্লিকের পুত্র জয় মল্লিক (১৮) ও রাউজান উপজেলার নোয়াজিষপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ষষ্ঠী মহাজন বাড়ির সঞ্জীব দাশের পুত্র সীমান্ত দাশ (১৯)। সীমান্ত দাশ হাটহাজারী সরকারি কলেজের একাদশ শ্রেণীর প্রথম বর্ষে অধ্যায়নরত ছিল।
দুর্ঘনায় গুরুতর আহত হন ফটিকছড়ির কাঞ্চনপুর ইউনিয়নের মোহাম্মদ মোজাহের এর পুত্র জাহেদ (১৮)। সে নোয়াজিষপুর ইউনিয়নের মিলন মাস্টার বাড়িতে নানার বাড়িতেই থাকতেন। বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
স্থানীয়রা জানান, শনিবার (৩০ মে) বিকেলে জয় মল্লিকের বাইকে চড়ে তিন বন্ধু ফটিকছড়ি উপজেলার বণ্যপ্রাণীর অভয়ারণ্যে হাজারীখীলে বেড়াতে যান। সন্ধ্যার দিকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার পর রাঙাপানি চা-বাগান এলাকায় পৌঁছালে একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে
তাদের বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং তিনজন গাড়ী থেকে সিটকে পড়েন।
দুর্ঘটনার পর পরই স্থানীয়রা তাদের উদ্ধার করে ফটিকছড়ি (নাজিরহাট) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
নিহত জয় মল্লিকের বড় বোন মুন্নী মল্লিক জানান, সন্ধ্যার দিকে জয়ের মোবাইল থেকে কল দিয়ে কেউ একজন দুর্ঘটনার সংবাদটি জানান। তড়িঘড়ি করে নাজিরহাট মেডিক্যালে গিয়ে দেখি আমার ভাই ও তার এক বন্ধু আর নেই।
নিহত সীমান্ত দাশের চাচা মিথুন কান্তি দাশ বলেন, আকস্মিক এই দুঃসংবাদে পরিবারের স্বপ্ন ভেঙে গেছে। কোরবানির ছুটিতে কলেজ বন্ধ থাকায় বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়েছিল। তার অকাল মৃত্যুতে সবাই মুষড়ে পড়েছে। খুবই আদুরে ছিল ছেলেটি।
শনিবার দিবাগত রাত ১২ টার দিকে দুই বন্ধুর লাশ গ্রামে পৌঁছার পর সেখানে দুই পরিবারের সদস্য থেকে শুরু করে স্বজনদের বিলাপে এলাকায় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা ঘটে। তরতাজা দুটি প্রাণ এভাবে সবাইকে শোকের সাগরে ভাসিয়ে চলে যাবে সেটি যেন মানতেই পারছিলনা স্বজনরা।
রবিবার সকাল ১০টার দিকে পাশাপাশি গ্রামে দুই বন্ধুর সৎকার সম্পন্ন হয়।
স্থানীয়রা জানান, দুই উপজেলা রাউজান ও ফটিকছড়ির সীমান্তঘেঁষা পাশাপাশি গ্রামের দুই দুইটি পরিবারের দুই আদরের সন্তানের মৃত্যুতে এলাকাজুড়েই চলছে শোকের মাতম।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited