চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

আনোয়ারা–কর্ণফুলী কেপিজেট এলাকায় পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিবাদ

পাহাড় কাটা বন্ধে কঠোর হুঁশিয়ারি!

আমাদের ডেস্ক :    |    ১২:৫৭ পিএম, ২০২৬-০৫-২৫

আনোয়ারা–কর্ণফুলী কেপিজেট এলাকায় পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিবাদ

চট্টগ্রামের আনোয়ারা–কর্ণফুলী কেপিজেট এলাকায় অবাধে পাহাড় কাটার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস, আনোয়ারা–কর্ণফুলী উপজেলা শাখা। সংগঠনটির নেতৃবৃন্দ বলেছেন, নির্বিচারে পাহাড় কাটা শুধু পরিবেশবিধ্বংসী অপরাধই নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের প্রতি চরম দায়িত্বহীনতা ও হুমকিস্বরূপ একটি কর্মকাণ্ড।

এক বিবৃতিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, পাহাড় এ অঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার অন্যতম প্রধান উপাদান। পাহাড় ভূমিধস প্রতিরোধ, জলাবদ্ধতা ও বন্যার ঝুঁকি হ্রাস এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অথচ কিছু অসাধু ও স্বার্থান্বেষী মহল ব্যক্তিস্বার্থ হাসিলের উদ্দেশ্যে নির্বিচারে পাহাড় কেটে পরিবেশকে মারাত্মক ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, এভাবে পাহাড় ধ্বংসের ফলে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে, ভূমিধসের আশঙ্কা বৃদ্ধি পাচ্ছে এবং স্থানীয় মানুষের জীবন ও বসতি ক্রমেই অনিরাপদ হয়ে উঠছে। বিষয়টি নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে -এ ধরনের অবৈধ কর্মকাণ্ড সংশ্লিষ্ট প্রশাসনের অগোচরে ঘটছে, নাকি কোনোভাবে প্রশ্রয় পাচ্ছে।

বাংলাদেশ খেলাফত মজলিস, আনোয়ারা–কর্ণফুলী উপজেলা নেতৃবৃন্দ অবিলম্বে পাহাড় কাটা বন্ধের দাবি জানিয়ে বলেন, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। তারা বলেন, এ অঞ্চলের মানুষ এখন পরিবেশ ও জননিরাপত্তার প্রশ্নে সচেতন এবং নিজেদের প্রাকৃতিক সম্পদ রক্ষায় আপসহীন অবস্থানে রয়েছে।

সংগঠনটি প্রশাসনের প্রতি জোরালো আহ্বান জানিয়ে বলেছে, অবিলম্বে অবৈধ পাহাড় কাটার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে এবং পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় ভবিষ্যতে যে কোনো ভয়াবহ পরিস্থিতির দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই বহন করতে হবে।

নেতৃবৃন্দ বলেন, এটি কোনো রাজনৈতিক ইস্যু নয়; বরং পরিবেশ, জননিরাপত্তা ও ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্ব রক্ষার প্রশ্ন। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে পাহাড় ও পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

শেষে তারা বলেন, “পাহাড় কাটা বন্ধ হোক, পরিবেশ রক্ষা পাক -এটাই হোক আমাদের সম্মিলিত অঙ্গীকার।”

রিটেলেড নিউজ

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

মো.আরফান উদ্দীন  : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত


মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত


লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত

লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত

আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত


বরেণ্য কবি নূরুল হকের সাথে লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সৌজন্য সাক্ষাৎ

বরেণ্য কবি নূরুল হকের সাথে লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সৌজন্য সাক্ষাৎ

আমাদের ডেস্ক : : কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর