শিরোনাম
পেকুয়া প্রতিনিধি | ০৯:১০ পিএম, ২০২৬-০৫-২৪
দুপুর থেকেই নারী-পুরুষ, আবাল-বৃদ্ধ-বনিতা শোভাযাত্রায় অংশ নিতে বিভিন্ন এলাকা থেকে জড়ো হতে থাকেন। বিকেলে শোভাযাত্রা শুরু হলে কয়েক কিলোমিটারজুড়ে মানুষের উপচে পড়া উপস্থিতি লক্ষ্য করা যায়।
শোভাযাত্রায় অংশ নেওয়া অনেকের হাতে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ফেস্টুন ও শুভেচ্ছা সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। এতে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বিশেষ করে বয়স্ক নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন পেকুয়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ছফওয়ানুল করিম। তিনি বলেন, “মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন। পেকুয়াকে পৌরসভা ও মাতামুহুরীকে উপজেলা ঘোষণা তারই প্রমাণ। তিনি কথা দিলে কথা রাখেন, যা বারবার প্রমাণিত হয়েছে।”
তিনি আরও বলেন, “পৌরসভা গঠনের মাধ্যমে পেকুয়ার মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে।” এসময় তিনি পেকুয়াকে পৌরসভায় উন্নীত করায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আলোচনা সভায় বিএনপি নেতা ইউসুফ রুবেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
উল্লেখ্য, গত ১৭ মে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় পেকুয়া সদর ইউনিয়নকে “পেকুয়া পৌরসভা” হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে। এই ঘোষণার পর পুরো পেকুয়াবাসীর মাঝে আনন্দের বন্যা বইছে।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
মো.আরফান উদ্দীন : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত
আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited