শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৬:১৭ পিএম, ২০২৬-০৫-২২
নাছরুল্লাহ বিন জুনাইদ :
স্মৃতি চারণ, নতুনদের বরণ এবং আগামীর সমৃদ্ধ ক্লাব বিনির্মাণের প্রত্যয় নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ‘কল্পলোক ইউনিটি ক্লাব’-এর এক জাঁকজমকপূর্ণ বিশেষ সাধারণ সভা ও পরিচিতি পর্ব। ২১ মে ২০২৬, কল্পলোক আবাসিক এলাকায় ক্লাবের পুরোনো ও নতুন সদস্যদের যৌথ অংশগ্রহণে এই উৎসবমুখর মিলনমেলার আয়োজন করা হয়।
২০২০ সালে প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ ৬ বছর ধরে সামাজিক ও মানবিক কার্যক্রমে অনন্য ভূমিকা রাখছে ক্লাবটি। এবারের আয়োজনের মূল লক্ষ্য ছিল পুরোনো সদস্যদের অভিজ্ঞতার আলোয় নতুন সদস্যদের অনুপ্রাণিত করা এবং ক্লাবের দীর্ঘমেয়াদী লক্ষ্য স্থির করা।
অনুষ্ঠানের শুরুতেই ক্লাবের পুরোনো সদস্যরা বিগত দিনগুলোর আবেগঘন স্মৃতি চারণ করেন এবং প্রতিকূলতা পেরিয়ে ক্লাবকে আজকের অবস্থানে নিয়ে আসার গল্প শোনান। অন্যদিকে, নতুন সদস্যরা ক্লাবের সাথে যুক্ত হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং আগামীতে ক্লাবের গৌরবময় ধারা বজায় রেখে একে আরও বহুদূর এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
আয়োজনের অন্যতম মূল আকর্ষণ ছিল ক্লাবের বিগত ৬ বছরের গৌরবোজ্জ্বল পথচলার খতিয়ান এবং আগামী ৫ বছরের দূরদর্শী কর্মপরিকল্পনা (রোডম্যাপ) উপস্থাপন। ক্লাবের সাংগঠনিক সম্পাদক আইনান করিম ব্যক্তিগত উদ্যোগে ‘ক্লাব প্রোফাইল’ তৈরি করে ডিজিটাল স্ক্রিনে সবার সামনে প্রদর্শন করেন। বিগত ৬ বছরে ক্লাবের করা সকল সামাজিক, ক্রীড়া ও মানবিক কার্যক্রমের চিত্র যেমন এতে ফুটে উঠেছে, ঠিক তেমনি আগামী ৫ বছরে কল্পলোক ইউনিটি ক্ল