চট্টগ্রাম   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬  

শিরোনাম

২৪ মে শেষ হচ্ছে ১৫তম আন্তর্জাতিক এসএমই বাণিজ্য মেলা

আমাদের ডেস্ক :    |    ০৭:৪৩ পিএম, ২০২৬-০৫-২০

২৪ মে শেষ হচ্ছে ১৫তম আন্তর্জাতিক এসএমই বাণিজ্য মেলা

আবদুল্লাহ মজুমদার :
চট্টগ্রাম নগরীর ঐতিহ্যবাহী পলো গ্রাউন্ড মাঠ এখন যেন এক উৎসবের নগরী। রঙিন আলোকসজ্জা, দেশি-বিদেশি পণ্যের সমাহার, দর্শনার্থীদের ভিড় আর শিশুদের আনন্দঘন কোলাহলে জমে উঠেছে ১৫তম আন্তর্জাতিক এসএমই বাণিজ্য মেলা। গত ১১ এপ্রিল শুরু হওয়া এ মেলা চলবে আগামী ২৪ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকছে মেলাপ্রাঙ্গণ।

মাত্র ২০ টাকার টিকিটে প্রবেশ করে দর্শনার্থীরা পাচ্ছেন কেনাকাটা, বিনোদন ও পারিবারিক সময় কাটানোর ভিন্নধর্মী অভিজ্ঞতা। বিকেলের পর থেকেই বাড়তে থাকে মানুষের উপস্থিতি। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে পুরো মেলাপ্রাঙ্গণ পরিণত হয় প্রাণবন্ত এক মিলনমেলায়।

মেলায় দেশি-বিদেশি মিলিয়ে প্রায় সাড়ে তিনশো প্যাভিলিয়ন অংশ নিয়েছে। এর মধ্যে বিদেশি প্যাভিলিয়নের সংখ্যা প্রায় অর্ধশত। বিভিন্ন স্টলে পাওয়া যাচ্ছে পোশাক, হস্তশিল্প, গৃহসজ্জার সামগ্রী, প্রসাধনী, চামড়াজাত পণ্য, ইলেকট্রনিকস সামগ্রী, খাদ্যপণ্য, খেলনা ও প্রযুক্তিনির্ভর নানা পণ্য।
 উদ্যোক্তারা বলছেন, মেলাটি শুধু বিক্রির সুযোগই তৈরি করছে না; বরং নতুন ক্রেতা ও বাজার সম্প্রসারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য এ আয়োজন হয়ে উঠেছে সম্ভাবনার বড় একটি প্ল্যাটফর্ম। অনেক নতুন উদ্যোক্তা নিজেদের পণ্য নিয়ে অংশ নিয়েছেন মেলায়। সরাসরি ক্রেতাদের সঙ্গে কথা বলা, পণ্যের গুণগত মান তুলে ধরা এবং বাজারের চাহিদা বোঝার সুযোগ পাচ্ছেন তারা। ফলে মেলাটি ব্যবসায়িক সম্ভাবনার পাশাপাশি উদ্যোক্তাদের আত্মবিশ্বাসও বাড়িয়ে তুলছে।

তবে এবারের মেলায় বহুজাতিক বড় কোম্পানিগুলোর অংশগ্রহণ তুলনামূলক কম দেখা গেলেও ব্যতিক্রমধর্মী কিছু প্রতিষ্ঠানের স্টল দর্শনার্থীদের দৃষ্টি কাড়ছে। নান্দনিক সাজসজ্জা, সৃজনশীল উপস্থাপনা এবং ভিন্নধর্মী পণ্যের কারণে কয়েকটি স্টল ইতোমধ্যে বেশ আলোচনায় এসেছে। দর্শনার্থীরাও এসব স্টলে ঘুরে দেখার পাশাপাশি ছবি তুলতে ও পণ্য সম্পর্কে জানতে বাড়তি আগ্রহ দেখাচ্ছেন। বিশেষভাবে গোল্ডসানস গ্রুপ, লোবিয়া, এক্সক্লুসিভ এবং নাবিলা এন্ড সামিস কিচেন স্টলগুলোর সেবার মান ও উপস্থাপনা দর্শনার্থীদের প্রশংসা কুড়িয়েছে।

শুধু কেনাকাটাই নয়, পরিবার নিয়ে ঘুরতে আসা দর্শনার্থীদের বিনোদনের বিষয়টিও গুরুত্ব পেয়েছে এবারের আয়োজনে। বিশেষ করে শিশুদের জন্য খেলাধুলাভিত্তিক বিভিন্ন ইভেন্ট, বিনোদন কর্নার ও আনন্দ আয়োজন রাখা হয়েছে, যা ছোট্ট দর্শনার্থীদের কাছে বাড়তি আকর্ষণ হয়ে উঠেছে। ছুটির দিনগুলোতে শিশুদের হাসি-আনন্দে মুখর হয়ে ওঠে পুরো মেলাপ্রাঙ্গণ। ফলে পরিবার-পরিজন নিয়ে অনেকে সন্ধ্যার সময় কাটানোর জন্য বেছে নিচ্ছেন এই আয়োজনকে।

দর্শনার্থীদের সুবিধার কথা বিবেচনায় রেখে মেলায় রাখা হয়েছে নামাজ আদায়ের পৃথক স্থান, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এবং পরিচ্ছন্ন টয়লেট সুবিধা। সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থার কারণে পরিবার নিয়ে ঘুরতে আসা দর্শনার্থীরাও স্বস্তি প্রকাশ করেছেন। আয়োজকরা বলছেন, একটি পরিবারবান্ধব ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতেই তারা বিশেষ গুরুত্ব দিচ্ছেন।

মেলার সার্বিক তদারকির বিষয়ে চট্টগ্রাম উইমেন চেম্বারের প্রধান নির্বাহী জি. এ. রায়হান জানান, প্রতিদিন অফিস শেষে তিনি নিজেই মেলাপ্রাঙ্গণে এসে কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পাশাপাশি উইমেন চেম্বারের প্রতিটি সদস্য মেলা তদারকিতে অংশ নিচ্ছেন। এছাড়াও ১০ থেকে ১২ জন সহযোগী নিয়মিতভাবে মেলার সুবিধা-অসুবিধা দেখভাল করছেন, যাতে দর্শনার্থীরা নির্বিঘ্নে মেলা উপভোগ করতে পারেন।

এদিকে মেলার সৌন্দর্য ও সৃজনশীল উপস্থাপনাকে উৎসাহিত করতে আয়োজন শেষে সেরা স্টল বা কয়েকটি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। আয়োজকদের মতে, এতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে নান্দনিক ও আকর্ষণীয় উপস্থাপনার প্রতিযোগিতা বাড়বে এবং ভবিষ্যতে মেলা আরও প্রাণবন্ত হয়ে উঠবে।

আয়োজকদের ভাষ্য, আন্তর্জাতিক এসএমই বাণিজ্য মেলা এখন শুধু কেনাবেচার আয়োজন নয়; এটি হয়ে উঠেছে উদ্যোক্তা, ব্যবসায়ী ও সাধারণ মানুষের এক প্রাণবন্ত মিলনমঞ্চ। নগরজীবনের ব্যস্ততার মাঝেও এ মেলা এনে দিচ্ছে ভিন্নমাত্রার প্রাণচাঞ্চল্য, যেখানে বাণিজ্যের পাশাপাশি মিলছে আনন্দ, সংস্কৃতি ও পারিবারিক বন্ধনের উষ্ণতা।

রিটেলেড নিউজ

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত


প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত


চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত


প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত


মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত


মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর