চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

পার্বত্য চুক্তি আদায় করে ছাড়ব, কোনো শিথিলতা হবে না: ঊষাতন তালুকদার

রাঙ্গামাটি প্রতিনিধি :    |    ০৬:৩৬ পিএম, ২০২৬-০৫-২০

পার্বত্য চুক্তি আদায় করে ছাড়ব, কোনো শিথিলতা হবে না: ঊষাতন তালুকদার

পার্বত্য চুক্তি আদায় করে ছাড়ব, কোনো শিথিলতা দেওয়া হবে না। নো এক্সকিউজ (কোনো অজুহাত নয়)। কালক্ষেপণ করলে ফলাফল কী হবে, এটি সময়ই বলে দেবে।’ আজ বুধবার এক সমাবেশে এ কথাগুলো বলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সহসভাপতি ঊষাতন তালুকদার। পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলার কুমার সুমিত রায় জিমনেসিয়াম প্রাঙ্গণে এ সমাবেশ হয়। তিনি এ সমাবেশের প্রধান অতিথি ছিলেন। ঊষাতন তালুকদার বলেন, ‘আমরা বিএনপিকে ভোট দিয়েছি। আমাদের জন্য প্রতিদানে কী করবেন, সেটি আপনাদের ব্যাপার। বিএনপি ক্ষমতা গ্রহণের তিন মাস অতিক্রম হয়েছে। এখনো সুস্পষ্ট কিছু বলেনি। সময় অনেক গড়িয়েছে, চুক্তি বাস্তবায়নে কালক্ষেপণ করা যাবে না।’
সভাপতির বক্তব্যে পিসিপির কেন্দ্রীয় সভাপতি রুমেন চাকমা বলেন, ‘পার্বত্য চট্টগ্রামকে অঘোষিতভাবে কারাগারে পরিণত করা হয়েছে। এ অবস্থার অবসান না হলে পার্বত্য চুক্তির পূর্ববর্তী সময়ে ফিরে যেতে বাধ্য হব।’ সমাবেশে শিক্ষাবিদ শিশির কান্তি চাকমা বলেন, ৩৭ বছরে পিসিপি আত্মনিয়ন্ত্রণের অধিকারের লড়াই চালিয়ে গেছে। এ জন্য সাধারণ মানুষের গ্রহণযোগ্যতা অর্জন করেছে। সামনে কঠিন দিন আসছে, সংগ্রাম ছাড়া বিকল্প নেই। পার্বত্য চুক্তির মাধ্যমে স্থায়ী শান্তি সম্ভব। দীর্ঘ ২৮ বছরে পার্বত্য চুক্তি বাস্তবায়িত হয়নি। মৌলিক বিষয়গুলো বাস্তবায়ন করলে পার্বত্য অঞ্চলে অশান্তি হতো না। ভূমি কমিশন গঠন হলেও তা ফলপ্রসূ কোনো অগ্রগতি হয়। সমাবেশে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মাহির শাহরিয়ার রেজা বলেন, ১৯৯৭ সালে পার্বত্য চট্টগ্রাম চুক্তি হয়েছে। চুক্তি এখনো বাস্তবায়িত হয়নি। ভূমি কমিশন তৈরি করে ভূমি অধিকার ফিরিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু তা হয়নি। দীর্ঘ ১৬ বছর ক্ষমতায় থেকেও বিগত সরকার চুক্তির মৌলিক বিষয়গুলো বাস্তবায়ন করেনি। সমাবেশে আরও বক্তব্য দেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি মুক্তা বাড়ৈ, হিল উইমেন ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক উলিসিং মারমা, পিসিপির সহসভাপতি জিকো চাকমা প্রমুখ।

রিটেলেড নিউজ

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত


টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।  ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত


সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত


বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের  কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর