চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

লামায় পুষ্টি বাগান প্রকল্পের ২ দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ সম্পন্ন

লামা প্রতিনিধি :    |    ০৬:৩১ পিএম, ২০২৬-০৫-২০

লামায় পুষ্টি বাগান প্রকল্পের ২ দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ সম্পন্ন

বান্দরবানের লামা উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ২ দিন ব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। "অনাবাদী পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্প (১ম সংশোধিত)"-এর আওতায় এই বিশেষ কর্মশালার আয়োজন করা হয়।লামা উপজেলা কৃষি অফিসের ট্রেনিং রুমে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা মোঃ মাসুদ রানা। প্রশিক্ষণ শেষে তিনি অংশগ্রহণকারীদের মাঝে বিনামূল্যে উন্নত জাতের সবজি বীজ, ও ফলের চারা সহ বিভিন্ন প্রয়োজনীয় কৃষি উপকরণ বিতরণ করেন।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোঃ মাসুদ রানা বলেন, "আমাদের লক্ষ্য দেশের এক ইঞ্চি জমিও যেন অনাবাদী না থাকে। বাড়ির আশেপাশের পতিত জমিতে পুষ্টি বাগান গড়ে তোলার মাধ্যমে প্রতিটি পরিবার নিজের প্রয়োজনীয় বিষমুক্ত ও তাজা সবজির চাহিদা সহজেই পূরণ করতে পারে। এতে যেমন পারিবারিক পুষ্টির অভাব দূর হবে, তেমনি বাড়তি সবজি বাজারে বিক্রি করে কৃষকেরা অর্থনৈতিকভাবে লাভবান হতে পারবেন।" তিনি আধুনিক কৃষি প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে পুষ্টি বাগান সফল করতে প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান।কর্মশালায় লামা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারাও উপস্থিত থেকে কৃষকদের আধুনিক চাষাবাদ পদ্ধতি ও সফল বাগান ব্যবস্থাপনার ওপর বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, পারিবারিক পুষ্টির চাহিদা পূরণ এবং গ্রামীণ অর্থনীতিকে স্বাবলম্বী করার লক্ষ্যে আয়োজিত এই প্রশিক্ষণে মোট ৩০ জন কৃষক-কৃষাণী অংশ নেন। ২ দিনের এই কর্মশালায় আধুনিক পদ্ধতিতে বাড়ির আঙিনায় ও পতিত জমিতে বছরব্যাপী পুষ্টি বাগান তৈরি, বৈজ্ঞানিক উপায়ে সবজি চাষ এবং পরিবেশবান্ধব উপায়ে রোগবালাই দমনের নানাবিধ কৌশল সম্পর্কে কৃষকদের হাতে-কলমে বাস্তবমুখী ধারণা দেওয়া হয়।
 

রিটেলেড নিউজ

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত


ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত


নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের  ইট à¦...বিস্তারিত


আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর