শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৫:৪১ পিএম, ২০২৬-০৫-১৪
তরুণ সমাজকে মাদকের কড়াল গ্রাস থেকে রক্ষা করার ওপর গুরুত্বারোপ করে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, আমরা বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয় বাধ্যতামূলক করছি। খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় তরুণরা ব্যস্ত থাকলে তাদের মধ্যে মাদকের নেশা ভর করতে পারবে না। তিনি আরও বলেন, পূর্ববর্তী সরকার ভবিষ্যৎ প্রজন্মের তরুণ-যুবকদের চিন্তাভাবনা ও কর্মকে সুনজরে দেখেনি বলেই তারা মাদকের নেশায় মত্ত হয়ে পড়েছিল। সমাজকে বাঁচাতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। প্রতিমন্ত্রী বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা কেবল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ নয়, সর্বস্তরের মানুষকে একতাবদ্ধ হয়ে তরুণ সমাজকে রক্ষা করতে হবে। তিনি মাদকমুক্ত সমাজ গড়তে সমন্বিত প্রয়াসের আহ্বান জানান।
আজ বুধবার (১৩ মে) চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সভাকক্ষে 'মাদকমুক্ত সমাজ গঠনে করণীয়' শীর্ষক কর্মপরিকল্পনা প্রণয়ন ও আলোচনা সভায় প্রধান অতিথি