চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

চন্দনাইশে মহাপরিকল্পনা প্রণয়নের তথ্য উপস্থাপন কর্মশালা

মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ :    |    ০৬:৩৭ পিএম, ২০২৬-০৫-১৩

চন্দনাইশে মহাপরিকল্পনা প্রণয়নের তথ্য উপস্থাপন কর্মশালা

চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (আই ইউ জি আই পি) এর অধীনে মহাপরিকল্পনা প্রণয়নের তথ্য উপস্থাপন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার  (১৩ মে ) ১১ টার দিকে পৌরসভার কনফারেন্স হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ আবদুর রহমানের সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

মহাপরিকল্পনার লক্ষ্য ও উদ্দেশ্যের বিষয়ে বলা হয়, পরিকল্পিত উপায়ে নগর সেবা ও সুযোগ-সুবিধা উন্নত করে জীবনযাত্রার মান বৃদ্ধি করা, স্থানীয় ও জাতীয় পরিবর্তনের প্রভাব সমন্বয়ের মাধ্যমে এবং উন্নয়নের জন্যে দিক নির্দেশনা দেওয়া, পৌরসভাকে জলবায়ু ঝুঁকির বিবেচনায় গৃহীত নগর মহাপরিকল্পনার মাধ্যমে জলবায়ু সহনশীল তৈরি করা, জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে ওয়ার্ডভিত্তিক অগ্রাধিকার চিহ্নিত করে অংশগ্রহণমূলক প্রক্রিয়ার মাধ্যমে বহুখাতের বিবিধ পরিকল্পনা প্রণয়ন করা, ভূমি ব্যবহার ও স্থাপন নির্মাণের ক্ষেত্রে জোনিং এবং ইমারত নির্মাণ আইন ও বিধির মাধ্যমে পৌরসভার জন্যে সামঞ্জস্যপূর্ণ ও সুবিন্যস্ত উন্নয়ন ব্যবস্থা প্রতিষ্ঠা করা, পৌরসভাকে অর্থনৈতিকভাবে কার্যকর করতে পূর্ববর্তী মহাপরিকল্পনা সমূহ হালনাগাদ পূর্বক যুগোপযোগী মহাপরিকল্পনা প্রণয়ন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুর রহমান তাঁর বক্তব্যে বলেন, মহাপরিকল্পনা প্রণয়নের বিভিন্ন ধাপ রয়েছে। আজকে মহাপরিকল্পনা প্রণয়নে প্রতিষ্ঠান শেলটেক কর্তৃক জরিপকৃত তথ্য উপস্থাপনের জন্যেই এই কর্মশালা। আশা করছি এই কর্মশালার মাধ্যমে জরিপে বাদ পড়া তথ্যগুলো সংযোজিত হয়ে পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রতিটির বাস্তব চিত্র উঠে আসবে। একই সাথে মহাপরিকল্পনা প্রণয়নে প্রতিষ্ঠানের জন্যে আরো নিখুঁতভাবে কাজ করা সহজ হবে। এই মহাপরিকল্পনা প্রণয়নের পাশাপাশি আপাত দৃষ্টিতে আমাদের সামনে যে সকল গুরুত্বপূর্ণ সমস্যা চিহ্নিত হয়েছে, সেগুলোও অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা সম্ভব হবে।

কর্মশালায় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও প'প কর্মকর্তা ডাঃ রশ্মি চাকমা, ওসি তদন্ত মোহাম্মদ লিটন মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কবির হোসেন, সমাজ সেবা কর্মকর্তা রাসেল চৌধুরী,  উপসহকারী প্রকৌশলী রাজিব মজুমদার, উপসহকারী প্রকৌশলী আবদুল মোমিন,  শেলটেক কর্মকর্তা আল মোস্তাকিন অপূর্ব, আবদুল বাছেত ভুঁইয়া অর্ণব, ইমতিয়াজ শহিদসহ এলাকার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

রিটেলেড নিউজ

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত


ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত


নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের  ইট à¦...বিস্তারিত


আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর