শিরোনাম
রাউজান প্রতিনিধি : | ০৮:২২ পিএম, ২০২৬-০৫-১০
চট্টগ্রামের রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সরকার পাড়া গ্রামের বাসুদেব বিশ্বাসের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিঃস্ব হওয়া সনাতন ধর্মাবলম্বী ছয় পরিবারের পাশে দাঁড়িয়েছে রাউজান উপজেলা যুবদল। কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায়, রাউজানের সাংসদ আলহাজ্ব গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে ক্ষতিগ্রস্ত ৬টিপরিবারের মাঝে নগদ অর্থ তুলে দেন রাউজান উপজেলা যুবদল নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা যুবদলের সভাপতি এম শাহ্জান সাহিল, সাধারণ সাইফুল আজম ছোটন,যুবদল নেতা আব্দুর শুক্কুর, হাসানমুরাদ, এনায়েত, মিজান, আলম, আরাফাত, হাসান, কাদের, মুবিন, সাদ্দাম, আমজাদ, সুজন, এডভোকেট ফয়সাল, এডভোকেট শাহেদ, আবদুননবী, মাসুদ, প্রান্ত, অন্তু, সাগরসহ নেতৃবৃন্দ।
উপজেলা যুবদলের সভাপতি এম শাহ্জান সাহিল, সাধারণ সাইফুল আজম ছোটন জানান, মানুষের দুঃখ-দুর্দশায় সব সময় পাশে সহযোগিতার হাত বাড়িয়ে আসছে যুবদল। আগামীতেও মানবিক কর্মকান্ডে যুবদল মানুষের প্রয়োজনে সব সময় সাধ্যমতো সহযোগিতার হাত বাড়াবে।
স্টাফ রিপোর্টার : : যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামের ফটিকছড়িস্থ ঐতিহ্যবাহী মা...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে গভীর রাতে যৌথ বাহিনীর অভিযানে মাংরুম মুরুং নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ...বিস্তারিত