চট্টগ্রাম   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬  

শিরোনাম

‘নিরাপদ বন্দর, সমৃদ্ধ দেশ’

নিজস্ব প্রতিবেদক    |    ০৭:০৮ পিএম, ২০২৬-০৫-১০

‘নিরাপদ বন্দর, সমৃদ্ধ দেশ’

নিরাপদ বন্দর, সমৃদ্ধ দেশ' প্রতিপাদ্যে বর্ণিল আয়োজনে চট্টগ্রাম বন্দরে শুরু হলো ‘বন্দর নিরাপত্তা সপ্তাহ-২০২৬’। 
রোববার (১০ মে) সকালে বন্দর ভবন প্রাঙ্গণে বেলুন উড়িয়ে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বাধন করেন বন্দরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ।
এরপর বন্দরের কর্মকর্তা কর্মচারীদের নিয়ে দিবসটি উপলক্ষ্যে সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। 
ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সুষ্ঠু ও নিরাপদ অপারেশনের মাধ্যমে দেশের অর্থনীতির চাকা সচল রাখা ও সমৃদ্ধ বন্দর উপহার দেওয়া এই কর্মসূচির মূল লক্ষ্য।
শুধু স্থাপনা নয় বন্দরের প্রত্যেক শ্রমিক-কর্মচারী ও অংশীজন সবার জানমাল, সম্পদ ও বন্দরের যন্ত্রপাতি সবকিছুকে একই ছাতার নিচে নিয়ে এসে নিরাপদ বন্দর নিশ্চিত করতে সপ্তাহব্যাপী বন্দর নিরাপত্তা সপ্তাহ-২০২৬ পালন করছে। 
বিশেষ অতিথি সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. সামীমুজ্জামান বলেন, বর্তমান যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় চট্টগ্রাম বন্দর আধুনিক নজরদারি ব্যবস্থা, অগ্নিনির্বাপণ প্রযুক্তি এবং জরুরি রেসপন্স পরিকল্পনা জোরদার করেছে।
এ ছাড়া দুর্যোগ মোকাবেলায় বিশেষ কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে যার ফলে যেকোনো দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে রাখা সম্ভব। 
অনুষ্ঠানের শুরুতে চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা বিভাগের উপ পরিচালক লে. কমান্ডার সৈয়দ সাজ্জাদুর রহমান সপ্তাহব্যাপী নিরাত্তা বিভাগ কর্তৃক গৃহীত কার্যক্রম তুলে ধরে বলেন, বন্দরের প্রাণশক্তি হলো পরিশ্রমী শ্রমিক কর্মচারীরা।
ফলে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব অনুযায়ী ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম ব্যবহারে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। সপ্তাহব্যাপী কর্মসূচিতে বিশেষ সেফটি ব্রিফিং, মহড়া এবং সচেতনতামূলক কর্মশালার  আয়োজন করা হয়েছে, যাতে তার বাস্তব অভিজ্ঞতার মাধ্যম যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় দ্রুত রেসপন্স জানাতে সক্ষম হন।                               
বন্দর নিরাপত্তা সপ্তাহের মূল লক্ষ্য কর্মকর্তা ও শ্রমিকদের মধ্যে নিরাপত্তা সচেতনতা বৃদ্ধি, যেকোনো ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ও আধুনিক পদক্ষেপ গ্রহণ, জরুরি পরিস্থিতিতে দ্রুত রেসপন্স নিশ্চিত করা, আন্তর্জাতিক মান অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং পরিবেশ ও সম্পদ রক্ষায় সবার অংশগ্রহণ নিশ্চিত করা ।
বন্দরের ভেতরে নিরাপত্তার পাশাপাশি নিরাপত্তা সপ্তাহ উপলক্ষ্যে বন্দর স্কুল, মাদরাসা ও কলেজের শিক্ষার্থীদেরও দুর্যোগ মোকাবেলা ও প্রাথমিক চিকিৎসা সংক্রান্ত মৌলিক ধারণা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ ট্রাফিক সাইন এবং জরুরি নির্দেশনাসহ লিফলেট বিতরণের মাধ্যমে অভ্যন্তরীণ যান চলাচল আরো নিরাপদ করার পদক্ষেপ নেওয়া হয়েছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মতে নিরাপত্তা ব্যবস্থা কেবল একটি নির্দিষ্ট বিভাগের দায়িত্ব নয় বরং এটি সব ব্যবহারকারী ও কর্মচারীর সম্মিলিত প্রচেষ্টার ফসল। 
 

রিটেলেড নিউজ

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত


প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত


চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত


প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত


মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত


মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর