চট্টগ্রাম   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬  

শিরোনাম

বৃষ্টির ধাক্কার সঙ্গে দাম কম, বিপাকে লবণচাষিরা

স্টাফ রিপোর্টার :    |    ০৭:০৫ পিএম, ২০২৬-০৫-১০

বৃষ্টির ধাক্কার সঙ্গে দাম কম, বিপাকে লবণচাষিরা

কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমার ছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহ ঘোনা গ্রামের পাশেই কোহেলিয়া নদী। এ নদীর তীর ঘেষে বিস্তীর্ণ এলাকা জুড়ে লবণের চাষ।
প্রতিবছর শতাধিক লবণ চাষী এলাকাজুড়ে লবণ চাষ করেন। কিছুদিন আগেও কড়া রোদে ভরা মৌসুমে ভালো লবণ উৎপাদন হয়েছে।
কিন্তু ছিল না ন্যায্য মূল্য। চলতি সাপ্তাহে লবণের কিছু দাম উঠলেও হঠাৎ ভারী বৃষ্টি আর ধমকা হাওয়াতে সবকিছু লণ্ডভণ্ড হয়ে যায়।
এতে বিপাকে পড়েছেন চাষীরা।
শুক্রবার (৮ মে) দুপুরে এ এলাকায় গিয়ে দেখা যায়, কোহেলিয়া নদীর দুই পাশে পাঁচ থেকে ছয় হাজার একরের লবণমাঠ।
কয়েকটি জায়গায় সাদা লবণের স্তূপ। বিশাল মাঠে হাতে গোনা কয়েকজন শ্রমিক লবণ মাঠে কাজ করছেন। মাঠে এলোমেলোভাবে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে কালো পলিথিন। ভরা খালের পাশে কিছু নৌকা ও ছোট ট্রাকে লবণ বোঝাই করছিলেন কয়েকজন শ্রমিক। তাদের একজন বলেন, বৃষ্টিতে সবকিছু লণ্ডভণ্ড হয়ে গেছে। লবণ নষ্ট হয়েছে। রোদে মাঠ শুঁকিয়েছে। তাই আবারও পলিথিন বিছিয়ে লবণ উৎপাদনের চেষ্টা করছি। কিন্তু বাজারে দাম নেই। 
শুধু মহেশখালী উপজেলার একটি ইউনিয়নের দৃশ্য এটি। এছাড়াও চট্টগ্রামের বাঁশখালী, কক্সবাজারের পেকুয়া, চকরিয়া, টেকনাফ উপজেলায় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন হাজারো লবণ চাষী। 
কালারমার ছড়া ইউনিয়নের মোহাম্মদ তমজিদুল ইসলাম নামের একজন চাষির সঙ্গে কথা হয়। তিনি বলেন, টানা কয়েকদিনের বৃষ্টিতে এ এলাকার প্রায় এক থেকে দুই হাজার একর মাঠে লবণ উৎপাদন বন্ধ হয়ে যায়। আবার ন্যায্যমূল্য না পাওয়ায় উৎপাদিত লবণও বিক্রি করা যাচ্ছে না। এক মণ লবণ উৎপাদন করতে খরচ হয় প্রায় ৩০০ টাকা, বিক্রি করতে হচ্ছে ২৪০ থেকে ২৫০ টাকা। 
তিনি আরও বলেন, গত বছরের ডিসেম্বরে ৫ একর মাঠে লবণ চাষ শুরু করি। এপ্রিল পর্যন্ত মাঠে উৎপাদিত হয়েছে ২২০০ মণ লবণ। গত পাঁচ মাসই লোকসান দিয়ে লবণ বিক্রি করেছি। কোনো সময় ১ মণ লবণ বিক্রি করেছি ২২০ টাকা, আবার কোনো সময় ২৫০ টাকায় বিক্রি করেছি। খরচের সঙ্গে বিক্রির হিসাব মিলে না। এর মধ্যে বৃষ্টি হওয়াতে মরার উপর এখন খাঁড়ার ঘা।
দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী ও আনোয়ারা, পেকুয়া ও রাজাখালীর ৬৯ হাজার একর জমিতে লবণ উৎপাদন শুরু করেছেন ৩৮ হাজার লবণচাষি। বৃষ্টির কারণে উৎপাদিত লবণের মূল্য নিয়ে হতাশ এখানকার চাষিরাও।
বাঁশখালী উপজেলার পুঁইছড়ি, ছনুয়া, শেখেরখীল, গন্ডামারা, চাম্বল, শীলকূপ, সরল, কাথরিয়া ও খানখানাবাদ এবং পার্শ্ববর্তী আনোয়ারা, পেকুয়া ও রাজাখালী লবণ উৎপাদনের জন্য পরিচিত। 
বাঁশখালীর সাগর উপকূলীয় ছনুয়া গ্রামের লবণ চাষী মমিনুর রহমান  বলেন, প্রতি বছর তিন একর জমিতে লবণ চাষ করি। লবণের ন্যায্যমূল্য না থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছি। এরমধ্যে বৃষ্টি হওয়াতে লোকসানে পড়তে হয়েছে। লবণ উৎপাদন হোক বা না হোক জমির মালিককে জমির খাজনা পুষিয়ে দিতে হয়। বৈরী আবহাওয়ার কারণে দুপুরের রোদে উৎপাদিত লবণ রাতেই পানি হয়ে যায়।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) দেওয়া তথ্যমতে, চলতি মৌসুমে (১৫ নভেম্বর থেকে ১৫ মে পর্যন্ত) কক্সবাজার সদর, কুতুবদিয়া, মহেশখালী, পেকুয়া, চকরিয়া, ঈদগাঁও, টেকনাফ ও চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ৬৮ হাজার ৫০৫ একর জমিতে লবণের চাষ হয়েছে। ৬ এপ্রিল পর্যন্ত লবণ উৎপাদিত হয়েছে ১৩ লাখ ৭৩ হাজার ২৭২ মেট্রিক টন, যা গত মৌসুমের (একই সময়ে) তুলনায় ৪ লাখ ৪৯ হাজার মেট্রিক টন কম। গত মৌসুমে একই সময়ে লবণ উৎপাদিত হয়েছিল ১৮ লাখ ২২ হাজার ১৬২ মেট্রিক টন। চলতি মৌসুমে লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৮ লাখ ১০ হাজার মেট্রিক টন। দেশে লবণের চাহিদা ২৭ লাখ ৩৫ হাজার মেট্রিক টন।
বিসিকের কক্সবাজার লবণ উন্নয়ন প্রকল্পের মাঠ পরিদর্শক মো. ইদ্রিস আলী বলেন, ৭ ও ৮ এপ্রিলের ভারী বৃষ্টিতে শতভাগ লবণমাঠ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পর থেকে লবণ উৎপাদন বন্ধ আছে। বৃষ্টির পানিতে শত শত চাষির লবণ গলে (নষ্ট) গেছে। 
তিনি আরও বলেন, চলতি মৌসুমে শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার কারণে চাষিদের লবণ উৎপাদনে নামতে ২০ থেকে ২৫ দিন বিলম্ব হয়েছে। উৎপাদিত লবণের ন্যায্যমূল্য পাওয়া যাচ্ছে না। এখন প্রচণ্ড রোদ দেখা দিলেও ঝড়বৃষ্টির শঙ্কা থাকায় চাষিরা মাঠে নামতে সাহস পাচ্ছেন না। মৌসুমের শেষ মুহূর্তে এসে ক্ষতিগ্রস্ত চাষিরা দিশা হারিয়ে ফেলছেন। জেলায় প্রান্তিক চাষির সংখ্যা প্রায় ৪২ হাজার জানিয়ে তিনি বলেন, সর্বশেষ ৬ এপ্রিল এক দিনে লবণ উৎপাদিত হয়েছিল ১৩ হাজার ৬০০ মেট্রিক টন।
বিসিক সূত্রে জানা গেছে , চলতি মৌসুমে দেশে লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ২৭ লাখ ১৫ হাজার টন। নভেম্বরে শুরু হওয়া এ মৌসুমে সর্বশেষ গত ৩০ এপ্রিল পর্যন্ত ১৭ লাখ ৬৮ হাজার টন সংগ্রহ করা গেছে। এর আগে ২৬ এপ্রিল থেকে বৃষ্টিপাতের কারণে উৎপাদনে ব্যাঘাত ঘটে। এছাড়া বিলম্বিত বৃষ্টির কারণে মৌসুমের প্রথমার্ধে কাঙ্ক্ষিত পরিমাণে লবণ সরবরাহ করতে পারেননি চাষিরা। ১৫ মে পর্যন্ত উৎপাদন মৌসুম নির্ধারণ করা আছে। আবহাওয়া অনুকূল থাকলে আরো চার-পাঁচ লাখ টন লবণ সংগ্রহের আশা রয়েছে। লক্ষ্যমাত্রা অর্জনে ঘাটতি ও আকস্মিক বৃষ্টিতে উৎপাদন ব্যাহত হওয়ায় কয়েক দিনের ব্যবধানে মিল ও সরবরাহ পর্যায়ে লবণের দাম বেড়ে গেছে।
চট্টগ্রামের মেসার্স লাল মিয়া সল্ট ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী মোহাম্মদ আসাদ আসিফ বলেন, বৃষ্টির কারণে এক সপ্তাহ লবণ উৎপাদন ব্যাহত হয়েছে। এছাড়া মৌসুমের শেষ পর্যায়েও লক্ষ্যমাত্রা থেকে অনেক পিছিয়ে লবণ উৎপাদন। 
মৌসুমের শুরুতে চট্টগ্রাম ও কক্সবাজারের ৬৯ হাজার ১৯৮ একর জমি চাষের জন্য নির্ধারণ করা হয়। এসব জমিতে মোট ৪১ হাজার ৩৫৫ চাষী উৎপাদনে রয়েছেন। এক সপ্তাহ আগে মাঠ পর্যায়ে মণপ্রতি লবণ বিক্রি হয়েছে ২৩০-২৪০ টাকায়। বর্তমানে তা বেড়ে ২৫৫-২৬০ টাকায় ঠেকেছে। বৃষ্টির কারণে উৎপাদনে ধস ও ঈদ ঘনিয়ে আসায় বিপণন বা মিল পর্যায়ে লবণের দাম মণপ্রতি ৫০-৬০ টাকা বেড়ে প্রায় সাড়ে তিনশ টাকায় উঠেছে। তবে দাম বাড়লেও মাঠ পর্যায়ে চাষীরা এর কোনো সুফল পাচ্ছেন না বলে মনে করছে বিসিক।

রিটেলেড নিউজ

সুদানে সোনার খনি ধসে নিহত ৬০

সুদানে সোনার খনি ধসে নিহত ৬০

আন্তর্জাতিক ডেস্ক : : সুদানের পশ্চিম কর্দোফান অঞ্চলে একটি সোনার খনি ধসে অন্তত ৬০ জন শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ সেপ...বিস্তারিত


সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত


টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত


ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের à...বিস্তারিত


 জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুà¦...বিস্তারিত


 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্à¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর