শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০২:১১ পিএম, ২০২৬-০৫-১০
চট্টগ্রামের হালিশহর এলাকায় ভাড়াটিয়া হয়ে বাড়ির মালিকের ওপর দলীয় প্রভাব খাটিয়ে দাপট দেখানোর অভিযোগ উঠেছে বিএনপির অঙ্গ সংগঠন কৃষকদলের এক নেতার বিরুদ্ধে। ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, প্রথমে অভিযুক্ত নেতার স্ত্রী বাড়িওয়ালার স্ত্রীকে জুতা দিয়ে মারধর শুরু করেন। পরে ঘটনাস্থলে এসে কৃষকদল নেতা মো. কাউছার নিজেও বাড়ির মালিকের যুবতী স্ত্রীকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন। এক পর্যায়ে মারধরের সময় ওই নারী অর্ধবিবস্ত্র হয়ে পড়েন বলে অভিযোগ ওঠে।
জানা যায়, গত ১০ এপ্রিল শুক্রবার রাতে হালিশহর থানাধীন জে ব্লক এলাকায় পানির মোটর চালানোকে কেন্দ্র করে দুই পরিবারের নারীদের মধ্যে বাকবিতণ্ডার সূত্রপাত হয়। পরে তা ভয়াবহ সংঘর্ষে রূপ নেয়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার গত মাসের ১৩ তারিখ থানায় মামলা দায়ের করলেও এখনো অভিযুক্ত নেতা আইনের আওতায় আসেননি বলে অভিযোগ রয়েছে।
অভিযুক্ত মো. কাউছার সন্দ্বীপের বাউরিয়া পৌরসভা কৃষকদলের রানিং আহ্বায়ক এবং বিএনপির আগের সরকারের সময় ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন। অভিযোগ রয়েছে, হামলার ঘটনায় তার স্ত্