শিরোনাম
আলমগীর মানিক, রাঙামাটি | ০৭:০৭ পিএম, ২০২৬-০৫-০৭
রাঙামাটি জেলা ছাত্রদলের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে পদপ্রাপ্ত ও পদবঞ্চিত দুই পক্ষের মধ্যে চলমান উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। শহরের গুরুত্বপূর্ণ এলাকাজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর টহল বৃদ্ধি এবং মাইকিংয়ের মাধ্যমে সাধারণ জনগণ ও সংশ্লিষ্ট পক্ষগুলোকে সতর্ক করা হচ্ছে।
বৃহস্পতিবার সকাল থেকেই রাঙামাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের যৌথ তৎপরতা লক্ষ্য করা গেছে। শহরের পৌরসভা এলাকা, কাঠালতলি, বনরূপাসহ বিভিন্ন স্থানে সেনাবাহিনীর একাধিক টিম অবস্থান নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে। পাশাপাশি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও শহরজুড়ে