শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৭:৫৭ পিএম, ২০২৬-০৫-০৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, একটি টেকসই ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনের জন্য সর্বাগ্রে প্রয়োজন দক্ষ, নৈতিক ও দায়িত্বশীল মানবসম্পদ। তিনি বলেন, কেবল জনসংখ্যা নয়—সুশিক্ষা, চরিত্রগঠন এবং পেশাগত দক্ষতার সমন্বয়ই একটি জাতিকে উন্নতির শিখরে পৌঁছে দিতে পারে।
সোমবার রাত ৮টায় চট্টগ্রাম মহানগরীর মিলনায়তনে মানবসম্পদ বিভাগের উদ্যোগে আয়োজিত থানা ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বর্তমান বৈশ্বিক প্রতিযোগিতার যুগে নিজেদের যোগ্যতা ও দক্ষতা বৃদ্ধি ছাড়া কোনো জাতির অগ্রগতি সম্ভব নয়। তাই প্রতিটি পর্যায়ের দায়িত্বশীলদের উচিত আত্মউন্নয়ন, সময়োপযোগী জ্ঞান অর্জন এবং নৈতিকতার চর্চার মাধ্যমে নিজেদেরকে আদর্শ নেতৃত্বে পরিণত করা। তিনি সংগঠনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে শৃঙ্খলা, জবাবদিহিতা এবং জনসম্পৃক্ততার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিনের সভাপতিত্বে এবং আমান উল্লাহ আমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রোভিসি প্রফেসর ড. আবু বকর রফিক আহমদ। তিনি বলেন, মানবসম্পদ উন্নয়ন ছাড়া কোনো সংগঠন কিংবা রাষ্ট্র দীর্ঘমেয়াদে সফল হতে পারে না। এজন্য পরিকল্পিত প্রশিক্ষণ, গবেষণা এবং নেতৃত্ব বিকাশের ধারাবাহিক কার্যক্রম