চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে কার্যালয়ে তালা ছাত্রদলের

রাঙ্গামাটি প্রতিনিধি :    |    ০৭:৩৯ পিএম, ২০২৬-০৫-০৫

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে কার্যালয়ে তালা ছাত্রদলের

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগের দাবিতে কার্যালয়ে তালা দিয়েছেন শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নেতা–কর্মীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আতিয়ার রহমানের বিরুদ্ধে নিয়োগে অনিয়ম, স্থানীয় সংস্কৃতির অবমাননা, নিয়োগে রাজনৈতিকীকরণসহ চার অভিযোগ এনেছেন। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ অথবা উপাচার্যকে অপসারণ না করা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা। এর আগে বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জরুরি সংবাদ সম্মেলন করে শাখা ছাত্রদল। সংবাদ সম্মেলন শেষ করেই উপাচার্যের কার্যালয়ে তালা দেওয়া হয়। তবে উপাচার্য আজ ক্যাম্পাসে উপস্থিত নেই। তাঁর কার্যালয়ের একাধিক কর্মচারী জানিয়েছেন, দাপ্তরিক কাজে উপাচার্য রাঙামাটির বাইরে অবস্থান করছেন। 
ছাত্রদলের ডাকা এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক নাসির উদ্দিন। তিনি বলেন, বর্তমান উপাচার্য যোগদানের পর থেকে বিশ্ববিদ্যালয়কে একটি পারিবারিক ও রাজনৈতিক আখড়ায় পরিণত করেছেন। তিনি নিয়োগ নিয়ে জালিয়াতি, আর্থিক অনিয়ম ও জুলাই গণ-অভ্যুত্থানের আদর্শের পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন। সংবাদ সম্মেলনে পদত্যাগ করতে উপাচার্যকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেন নেতা-কর্মীরা। নাছির উদ্দিন বলেন, পদত্যাগ না করা পর্যন্ত উপাচার্য কার্যালয় ও প্রশাসনিক দপ্তরে কোনো কার্যক্রম চলতে দেওয়া হবে না। এই আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা ও রেজাল্ট–সংক্রান্ত কোনো কার্যক্রম বন্ধ করা যাবে না। শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম নিয়ে কোনো গাফিলতি বরদাশত করা হবে না।
সরেজমিনে যা দেখা গেল
সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে প্রবেশপথের গেটে তালা দেওয়া। কার্যালয়ের কর্মচারীরা পাশের রেজিস্ট্রার কার্যালয়ে অবস্থান করছেন। তবে এ সময় ছাত্রদলের নেতা-কর্মীদের কাউকে দেখা যায়নি। পুলিশ জানায়, তালা দেওয়ার পরেই তাঁরা ক্যাম্পাস এলাকা ত্যাগ করেছেন। নাম প্রকাশ না করার শর্তে একাধিক কর্মচারী প্রথম আলোকে বলেন, তালা দেওয়ার সময় ছয়জন কর্মচারী উপাচার্যের কার্যালয়ে অবস্থান করছিলেন। পরে তাঁদের কার্যালয় থেকে বের করে দেওয়া হয়। এ বিষয়ে বক্তব্য জানতে চেয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আতিয়ার রহমানের মুঠোফোনে একাধিকবার কল করা হয়। তবে তিনি কল রিসিভ করেননি। জানতে চাইলে ঘটনাস্থলে থাকা রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসীম উদ্দীন বলেন, বিশ্ববিদ্যালয় এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে তাঁরা সজাগ রয়েছেন। বর্তমানে ক্যাম্পাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

রিটেলেড নিউজ

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত


টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।  ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত


সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত


বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের  কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর