চট্টগ্রাম   শনিবার, ১৫ আগস্ট ২০২৬  

শিরোনাম

স্বাধীন সাংবাদিকতা রাষ্ট্রকে জবাবদিহিতা নিশ্চিত করে -মিজানুর রহমান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক    |    ১০:২৭ পিএম, ২০২৬-০৫-০৩

স্বাধীন সাংবাদিকতা রাষ্ট্রকে জবাবদিহিতা নিশ্চিত করে -মিজানুর রহমান চৌধুরী

আন্তর্জাতিক গণমাধ্যমের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশচিন্তা ও গ্রামীণ ফটো গ্যালারী আয়োজিত আলোচনা সভা দৈনিক আমাদের চট্টগ্রাম এর সম্পাদকীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। 

এতে গ্রামীণ ফটো গ্যালারীর পরিচালক ওচমান জাহাঙ্গীরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দৈনিক আমাদের চট্টগ্রাম ও আমাদের বাংলার প্রকাশক, সম্পাদক এবং এডিটরস ফোরামের সভাপতি মিজানুর রহমান চৌধুরী। 

তিনি বলেন, গণমাধ্যম স্বাধীনতা দিবস আমাদের মনে করিয়ে দেয়- সত্য প্রকাশের অধিকার একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মৌলিক ভিত্তি।

বাংলাদেশের গণমাধ্যম বহু প্রতিকূলতার মধ্যেও মানুষের কথা তুলে ধরছে সাহস ও দায়িত্ববোধ নিয়ে।

স্বাধীন সাংবাদিকতা রাষ্ট্র, সমাজ ও জনগণের মধ্যে জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তথ্যের অবাধ প্রবাহ, মতপ্রকাশের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা আজ সময়ের দাবি।

একটি শক্তিশালী, স্বাধীন ও নীতিনিষ্ঠ গণমাধ্যমই পারে গণতন্ত্রকে আরও সুদৃঢ় করতে।

রবিবার (৩ মে) সন্ধ্যায় অনুষ্ঠিত আলোচনা সভা মাওলানা মীর মোহাম্মদ রব্বানী পবিত্র কুরআন তেলওয়াত এর মধ্যে দিয়ে শুরু হয়।

দেশচিন্তা সম্পাদক ইমরান সোহেলের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখছেন দৈনিক আমাদের বাংলার চীফ রিপোর্টার কাজী হুমায়ুন কবির, সাংবাদিক মুজিবুল্লাহ তুষার, লাভ বাংলাদেশের কেন্দ্রীয় নেতা কমরেড সেলিম, আইডিয়াল ডেভেলপমেন্ট এর পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, দৈনিক আমাদের বাংলার রিপোর্টার মামুনুর রশীদ প্রমূখ।

রিটেলেড নিউজ

দুর্নীতির বিরুদ্ধে লড়াই: লুটপাটের সংস্কৃতির অবসান ও জবাবদিহিতার রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার

দুর্নীতির বিরুদ্ধে লড়াই: লুটপাটের সংস্কৃতির অবসান ও জবাবদিহিতার রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার

স্টাফ রিপোর