চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

দারিদ্র্যহীন ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন - প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন 

আমাদের ডেস্ক :    |    ০৭:০৭ পিএম, ২০২৬-০৫-০৩

দারিদ্র্যহীন ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন - প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন 

মুজিব উল্ল্যাহ্ তুষার :

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমানের রাজনীতির লক্ষ্য ও গন্তব্য হচ্ছে একটি দারিদ্র্যহীন, স্বনির্ভর এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। আমরা দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করে একটি সুখী রাষ্ট্র বিনির্মাণ করতে চাই।

আজ (শনিবার) চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব হলে আয়োজিত 'শিক্ষক সমাবেশ'-এ প্রধান অতিথির বক্তব্যে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন এমপি এসব কথা বলেন।

এর আগে চট্টগ্রাম বাসুদেব স্কুল এন্ড কলেজের নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল তাঁর বক্তব্যে সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী পদক্ষেপের কথা উল্লেখ করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি প্রান্তিক জনগোষ্ঠীর কথা চিন্তা করে কৃষকদের ১২ হাজার কোটি টাকারও বেশি ঋণ সুদসহ মওকুফ করে দিয়েছেন। কৃষকদের জন্য 'কৃষক কার্ড' এবং নারীদের অধিকার ও অগ্রযাত্রার জন্য 'ফ্যামিলি কার্ড' ইস্যু করেছেন। এছাড়া দেশের ক্রীড়াবিদ এবং ধর্মীয় কাজে নিয়োজিত গুরুদের জন্য সম্মানী প্রদানের ব্যবস্থা নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিগত সরকারের সমালোচনা করে ব্যারিস্টার মীর হেলাল এমপি বলেন, বিগত ১৭ বছরে অনির্বাচিত ফ্যাসিস্ট সরকার জনগণের অধিকার হরণ করেছিল এবং প্রকৃত প্রাপ্যদের বঞ্চিত করেছিল। মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় এসেই সেই বঞ্চিত মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া এবং প্রতিটি মানুষের সম-অধিকার নিশ্চিত করার উদ্যোগ নিয়েছেন। প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আরও যোগ করেন, এখন থেকে ধর্ম বা গোত্রের অজুহাত দিয়ে কোনো গোষ্ঠীকে পিছিয়ে রাখার সুযোগ আর দেওয়া হবে না। আমাদের লক্ষ্য হলো অবহেলিত মানুষের কাছে সবার আগে উন্নয়নের সুবিধা পৌঁছে দেওয়া।

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেন, বাংলাদেশের বৈচিত্র্যময় সংস্কৃতি ও ধর্মকে মিলিয়ে আমরা একটি রংধনুর মতো সুন্দর ও দৃষ্টিনন্দন বাংলাদেশ দেখতে চাই। আমাদের হৃদয়ে ধারণ করতে হবে ‘সবার আগে বাংলাদেশ’। স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সমুন্নত রেখে সকল ক্ষুদ্র স্বার্থ বিসর্জন দিয়ে দেশের উন্নয়নে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। প্রতিমন্ত্রী মীর হেলাল দৃঢ়ভাবে ব্যক্ত করেন যে, যতদিন দেহে প্রাণ আছে, চট্টগ্রামসহ সারা বাংলাদেশের অধিকারবঞ্চিত মানুষের জন্য তিনি লড়াই চালিয়ে যাবেন।
গতাল প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের সাথে সাক্ষাৎ করেন এবং তাদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান করেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সরকার সবসময় থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

মো.আরফান উদ্দীন  : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত


মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত


লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত

লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত

আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত


বরেণ্য কবি নূরুল হকের সাথে লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সৌজন্য সাক্ষাৎ

বরেণ্য কবি নূরুল হকের সাথে লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সৌজন্য সাক্ষাৎ

আমাদের ডেস্ক : : কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর