চট্টগ্রাম   শনিবার, ১৫ আগস্ট ২০২৬  

শিরোনাম

আনোয়ারায় দলিল প্রতি ঘুষ বাণিজ্যের অভিযোগ সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে, দুদকের হস্তক্ষেপ কামনা

আনোয়ারা, প্রতিনিধি ::    |    ০৮:০৯ পিএম, ২০২৬-০৫-০২

 আনোয়ারায় দলিল প্রতি ঘুষ বাণিজ্যের অভিযোগ সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে, দুদকের হস্তক্ষেপ কামনা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দলিল নিবন্ধনকে কেন্দ্র করে ব্যাপক ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে। অভিযুক্ত করা হয়েছে উপজেলা সাব রেজিস্ট্রার যুবায়ের হোসেনকে। অভিযোগ অনুযায়ী, প্রতিটি দলিল নিবন্ধনের ক্ষেত্রে সরকারি নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে, ফলে সাধারণ সেবাগ্রহীতারা চরম ভোগান্তি ও আর্থিক চাপে পড়ছেন। সরকারি বিধি অনুযায়ী, প্রতি লাখ টাকার ওপর স্ট্যাম্প শুল্ক ১.৫%, স্থানীয় সরকার ফি ৩% এবং রেজিস্ট্রি ফি ১% নির্ধারিত। এছাড়া কিছু মৌজায় প্রতি গণ্ডায় উৎসকর ৫০ হাজার টাকা প্রযোজ্য। কিন্তু বাস্তবে এসব নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ না দিলে দলিল নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। 

অনুসন্ধানে জানা যায়, দলিল নিবন্ধনের সময় ইচ্ছাকৃতভাবে বিভিন্ন ধরনের ত্রুটি খুঁজে বের করা হয়। পরে এসব ত্রুটিকে অজুহাত হিসেবে দেখিয়ে অসাধু দলিল লেখকদের মাধ্যমে মোটা অঙ্কের ঘুষ আদায় করা হয়। এমনকি নামের সামান্য বানানভুল বা অসামঞ্জস্য থাকলেও তা দেখিয়ে অর্থ আদায় করা হয়। যদিও সংশ্লিষ্ট চেয়ারম্যানের প্রত্যয়নপত্র জমা দেওয়া হয়, তবুও প্রতিটি দলিল থেকে ১০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। আর সবকিছু ঠিক থাকলেও ন্যূনতম ১ হাজার টাকা থেকে শুরু করে সুযোগ বুঝে অর্থ আদায় করা হচ্ছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সেবাগ্রহীতা জানান, ঘুষ ছাড়া কোনোভাবেই দলিল রেজি