শিরোনাম
আলমগীর মানিক, রাঙামাটি | ০৪:৪০ পিএম, ২০২৬-০৫-০২
রাঙামাটির বরকল উপজেলার হরিণা এলাকার এক ব্যবসায়ীকে ঘিরে চাঁদা দাবি ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে এবং দায়ীদের শাস্তির দাবিতে স্থানীয় ব্যবসায়ী নেতাদের নিয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী মো. মোজাম্মেল। শনিবার (২ মে) জেলা শহরের বনরূপা এলাকায় একটি বেসরকারি রেঁস্তোরায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত থেকে তার সঙ্গে সংহতি প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে মোজাম্মেল অভিযোগ করেন, একটি চক্র দীর্ঘদিন ধরে তার ব্যক্তিগত ও ব্যবসায়িক সুনাম নষ্ট করতে ষড়যন্ত্র করছে। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছে এবং একই সঙ্গে মোটা অঙ্কের চাঁদা দাবি করছে। তিনি জানান, এ ঘটনায় আইনি প্রতিকার পেতে তিনি চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে একটি মামলা করেছেন (পিটিশন নং- ১৩৯/২০২৬)। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) বিভাগকে তদন্তের নির্দেশ দিয়েছে। পাশাপাশি নিজের নিরাপত্তার জন্য বরকল থানায় একটি সাধারণ ডায়েরিও করেছেন তিনি। ভুক্তভোগী ব্যবসায়ী বলেন, এই অপপ্রচার শুধু আমার ব্যক্তিগত ক্ষতি করছে না, বরং এলাকার ব্যবসায়িক পরিবেশকেও ঝুঁকির মুখে ফেলছে। তিনি অভিযোগ করেন, রবিউল ইসলাম ও নূর হোসেন নামের দুই ব্যক্তি এ ঘটনার সঙ্গে জড়িত এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ব্যবসায়ী নেতারা বলেন, কোনো সৎ ব্যবসায়ী যেন হয়রানি বা মানহানির শিকার না হন, সে জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত ও কঠোর পদক্ষেপ নিতে হবে। তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার আহ্বান জানান। ব্যবসায়ীরা আশা করছেন, দ্রুত বিচার নিশ্চিত হলে এলাকায় নিরাপদ ও স্বাভাবিক ব্যবসায়িক পরিবেশ বজায় থাকবে।
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited