চট্টগ্রাম   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬  

শিরোনাম

ঘর থেকে বের হয়েই দেখেন হাতি, চোখের সামনেই মেয়ে আর স্ত্রীকে আছাড় মেরে হত্যা

বিশেষ প্রতিনিধি ::    |    ০৭:০৪ পিএম, ২০২৬-০৪-৩০

ঘর থেকে বের হয়েই দেখেন হাতি, চোখের সামনেই মেয়ে আর স্ত্রীকে আছাড় মেরে হত্যা

লোকজনের চিৎকার শুনে ঘর থেকে স্ত্রী ও দুই সন্তান নিয়ে বের হয়েছিলেন মো. একরাম মিয়া (৩৫)। এরপরই তাঁরা বন্য হাতির পালের সামনে পড়েন। মুহূর্তেই হাতিগুলো তেড়ে আসে। হাতির কাছাকাছি থাকা ছেলেকে কোলে নিয়ে দৌড়ে নিরাপদ দূরত্ব চলে যান তিনি। সেখান থেকে দেখেন‍, তাঁর স্ত্রী আছমা বিবি (২৫) ও মেয়ে ছেমন আরাকে (৩) হাতি শুঁড়ে তুলে আছাড় দিয়ে পায়ে পিষ্ট করছে। চোখের সামনেই স্ত্রী ও মেয়ের এমন মর্মান্তিক মৃত্যু দেখলেও কিছুই করতে পারেননি তিনি।
আজ বৃহস্পতিবার ভোর সোয়া পাঁচটার দিকে কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পশ্চিম খুনিয়াপালং এলাকার সৈয়দ কলোনিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একরাম মিয়া ও তার ছয় বছরের ছেলে অল্পের জন্য রক্ষা পেয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জয়নাল আবেদীন বলেন, ক্ষুধার্ত হাতির পালটি আক্রমণাত্মক ছিল। হাতির সামনে পড়াতে মা-মেয়ের পালানোর কোনো সুযোগ ছিল না। হাতির পাল লোকজনের ঘরবাড়ি ভাঙচুরের পাশাপাশি গাছের আম ও কাঁঠাল খেয়ে ফেলেছে। আক্রান্ত পরিবারটি বন বিভাগের জমিতে ঘর তুলে কয়েক বছর ধরে বসবাস করে আসছে।
সৈয়দ কলোনির বাসিন্দা কৃষক বেলাল উদ্দিন বলেন, ভোরের দিকে হঠাৎ করে তিনটি বন্য হাতির পাল লোকালয়ে ঢুকে পড়ে। এসব হাতি সৈয়দ কলোনির কয়েকটি বসতঘরের সীমানাপ্রাচীর ভাঙচুর করে এবং আশপাশের গাছপালা উপড়ে ফেলতে শুরু করে। লোকজনের হইচই শুনে ঘর থেকে বের হন তিনি। বেরিয়েই পড়ে যান হাতির সামনে। এ সময় একরাম মিয়া ছেলে রেহান উদ্দিনকে নিয়ে দ্রুত পালিয়ে যেতে সক্ষম হন। আর ঘটনাস্থলেই মা-মেয়ের মৃত্যু হয়।
কক্সবাজার (দক্ষিণ) বন বিভাগের ধোয়াপালং বন রেঞ্জ কর্মকর্তা মো. মোসাদ্দেক হোসেন বলেন, খাদ্যের সন্ধানে হাতির পাল লোকালয়ে নেমে এসেছিল। ঘটনার পর পালটিকে বনে তাড়িয়ে দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেওয়া হবে।
রামু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ফরিদ বলেন, ঘটনাস্থলে গিয়ে পুলিশ নিহত মা-মেয়ের সুরতহাল সম্পন্ন করে। দুপুরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা করা হবে।

রিটেলেড নিউজ

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত


টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।  ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত


সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত


বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের  কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর