চট্টগ্রাম   শনিবার, ১৫ আগস্ট ২০২৬  

শিরোনাম

হালদা নদীতে প্রথম দফায় ডিম ছেড়েছে কার্পজাতীয় মা মাছ, নদীতে ডিম সংগ্রহের উৎসব 

রাউজান প্রতিনিধি :    |    ০৬:৩৪ পিএম, ২০২৬-০৪-৩০

হালদা নদীতে প্রথম দফায় ডিম ছেড়েছে কার্পজাতীয় মা মাছ, নদীতে ডিম সংগ্রহের উৎসব 

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে কার্প–জাতীয় মা মাছ প্রথম দফায় ডিম ছেড়েছে। গত মঙ্গলবার থেকে বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাত শুরু হলে বুধবার রাতে নদীতে নমুনা ডিম ছাড়ে মা মাছ।

এ সময় অনুকূল পরিবেশ বিরাজ থাকায় বৃহস্পতিবার সকাল ১১টার দিকে প্রথম দফায় ডিম ছেড়েছে মা মাছ। এদিকে নদীতে মা মাছের ডিম ছাড়ার সংবাদ ছড়িয়ে পড়লে জাল, নোঙরসহ ডিম সংগ্রহের সরঞ্জাম নিয়ে হালদা নদীর আজিমের ঘাট, নতুনহাট, আমতুয়া,মাছুয়াঘোনা, রামদাস মুন্সীর হাট, নাপিতেরঘাট, সোনাইরমুখ, গরদুয়ারা, অংকুরিঘোনাসহ বিভিন্ন পয়েন্টে তিন শতাধিক নৌকাযোগে অবস্থান নেন সাড়ে ছয় শতাধিক ডিম সংগ্রহকারী।

নদীতে নোঙর ফেলে জাল পেতে ডিম সংগ্রহে ব্যস্ত হয়ে উঠেন ডিম সংগ্রহকারীরা। 

নদীর আজিমের ঘাট এলাকার ডিম সংগ্রহকারী শফিউল আলম দুপুর দুইটার সময় জানান, দুই নৌকায় দুই বালতি ডিম সংগ্রহ করেছেন তিনি। একই এলাকার ডিম সংগ্রহকারী মোহামামদ আনোয়ার জানান, দুই নৌকায় ৬ বালতি ডিম সংগ্রহ করে। হাটহাজারী উপজেলার ডিম সংগ্রহ কারী কামরুল ইসলাম জানান এক নৌকায় দেড় বালতি ডিম সংগ্রহ করেছে। 

গড়দুয়ারা এলাকার ডিম সংগ্রহকারী কামাল উদ্দিন জানান, বুধবার সন্ধ্যা থেকে বজ