শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:৩৩ পিএম, ২০২৬-০৪-২৮
ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, চট্টগ্রাম অঞ্চলে বাঙালিসহ ১২টি সমপ্রদায় বাস করে। এরা সকলেই দারুণ ঐক্যবদ্ধ।
এটাই চট্টগ্রামের সৌন্দর্য।
রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে চট্টগ্রাম সমিতি ঢাকার ২০২৬–২০২৭ মেয়াদের নবনির্বাচিত নির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, আমরা চট্টগ্রামবাসী সবসময় অত্যন্ত সৌহার্দ্য ও সমপ্রীতির মাঝেই বসবাস করি। দেশের যত ধরনের বৈচিত্র্য–এটা প্রাকৃতিক হোক, সামাজিক হোক, ধর্মীয় হোক বা গোত্রীয় হোক–সকল ধর্ম বর্ণ গোত্রের অপরূপ সম্মিলন হচ্ছে আমাদের চট্টগ্রাম।
চট্টগ্রামকে ইতিহাস, আন্দোলন ও ঐতিহ্যের উল্লেখ করে তিনি বলেন, মেজবান বাংলাদেশে পরিচিত করেছে চট্টগ্রাম সমিতি ঢাকা। এরকম ভিন্ন শত পথের মতের হাজার মানুষের এমন সংগঠন আর নেই।
বাংলাদেশে এরকম একটা সম্মিলন আর কোথাও দেখা যায় না। এই বন্ধন নষ্ট করা যাবে না। এটা কোনো রাজনৈতিক প্লাটফর্মও নয়।
তিনি আরও বলেন, আমরা এখানে অনেক ধরনের মানুষ আছি। সবাই যদি সকলের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিই আশা করি ৫ বছরে চট্টগ্রামকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিতে পারব। চট্টগ্রাম আমার হৃদয়ে আছে। চট্টগ্রাম সমিতিসহ চট্টগ্রামবাসীর উন্নয়নে, চট্টগ্রামের উন্নয়নে আমি পাশে আছি, পাশে থাকবো।
অভিষেক অনুষ্ঠানে প্রথম পর্বে বিদায়ী কমিটির সভাপতি মোহাম্মদ মুসলিম চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন, বিদায়ী সাধারণ সম্পাদক প্রকৌশলী উজ্জ্বল মল্লিক ও শুভেচ্ছা বক্তব্য দেন, সমিতির প্রধান নির্বাচন কমিশনার মো. নাজিম উদ্দিন চৌধুরী। পরিচিতি পর্ব শেষে সমিতির পতাকা ও চাবি হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নতুন কমিটির সভাপতি ইমেরিটাস অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসানের সভাপতিত্বে বক্তব্য দেন উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান এবিএম আমিন উল্লাহ নুরী, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বেগম মাফরুহা সুলতানা, হাসপাতাল কমিটির চেয়ারম্যান মো. দিদারুল আনোয়ার, এনজিও ব্যুরোর মহাপরিচালক ড. মোহাম্মদ জকরিয়া ও নতুন কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. মোজাম্মেল হক চৌধুরী, সহ–সভাপতি ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুর রহমান ও মোহাম্মদ মনসুর আলী চৌধুরী।
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited