শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৩:৪৬ পিএম, ২০২৬-০৪-২৭
বান্দরবানের আলীকদম-থানচি সড়কের ২৩ কিলোমিটার এলাকা থেকে একজন কথিত আফিম চাষী ও আরাকান আর্মির সহযোগীকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় তার বাড়ি থেকে আনুমানিক ৮০০ থেকে ৯০০ গ্রাম আফিমের বীজ উদ্ধার করা হয়।
সোমবার (২৭ এপ্রিল ২০২৬) সকাল ১০টা ৪৫ মিনিটে বিএ-১২৪৯৩ লেফটেন্যান্ট মোহাম্মদ মুবতাসিম ফুয়াদ অর্ণবের নেতৃত্বে ২৬ কিলো আর্মি ক্যাম্পে কর্মরত সেনাবাহিনীর একটি টিম অভিযান চালিয়ে তাকে আটক করে। আটককৃত ব্যক্তি ইংনা চন্দ্র ত্রিপুরা। তিনি আলীকদম-থানচি সংযোগ সড়কের ২৩ কিলো এলাকার বাসিন্দা। তার পিতার নাম হানিরাং ত্রিপুরা এবং মাতার নাম আইনাতি ত্রিপুরা।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তার নিজ ঘর থেকে আফিমের বীজ উদ্ধার করা হয়। বর্তমানে তাকে ২৬ কিলো আর্মি ক্যাম্পে রাখা হয়েছে এবং অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আলীকদম জোনে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
সূত্র আরও জানায়, অতীতে তিনি আরাকান আর্মির সদস্যদের সহযোগী হিসেবে কাজ করেছেন বলে তথ্য পাওয়া গেছে। এছাড়া চলতি বছরও ২৩ কিলো এলাকায় অন্য এক ব্যক্তির সঙ্গে যৌথভাবে আফিম ও গাঁজা চাষ করেছেন বলেও অভিযোগ রয়েছে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited