শিরোনাম
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: | ০৩:০০ পিএম, ২০২৬-০৪-২৭
বান্দরবানের আলীকদম উপজেলায় সেনা চেকপোস্টে একটি বালুর ট্রাক আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
রবিবার (২৭ এপ্রিল ২০২৬) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে উপজেলার ১নং সদর ইউনিয়নের ক্যান্টিন মোড়ে আলীকদম সেনাজোন (৩১ বীর) পরিচালিত চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, আলীরবাজার থেকে নয়াপাড়া বিজিবি ক্যাম্পের দিকে যাওয়ার সময় একটি বালুবাহী ট্রাক সেনা সদস্যরা আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক জানান, আলীরবাজার সংলগ্ন তৈন খাল থেকে বালু উত্তোলন করে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
আটককৃত ব্যক্তি আব্দুর রহিম (২৭), পিতা ছাবের আহমেদ। তিনি আলীকদম সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সিলেটী পাড়া, ফরেস্ট অফিসের পেছনের এলাকার বাসিন্দা।
পরে সংবাদের ভিত্তিতে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজুর আলম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটক ব্যক্তির স্বীকারোক্তির ভিত্তিতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহনের দায়ে ট্রাকচালককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited