চট্টগ্রাম   শনিবার, ১৫ আগস্ট ২০২৬  

শিরোনাম

রাঙামাটিতে ২৫০ শয্যা বিশিষ্ট নবনির্মিত জেনারেল হাসপাতাল ভবন উদ্বোধন

পাহাড়ের মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকার বদ্ধ পরিকর; পার্বত্যমন্ত্রী

আলমগীর মানিক, রাঙামাটি    |    ০২:৩৮ পিএম, ২০২৬-০৪-২৭

রাঙামাটিতে ২৫০ শয্যা বিশিষ্ট নবনির্মিত জেনারেল হাসপাতাল ভবন উদ্বোধন

রাঙামাটি পার্বত্য জেলায় আধুনিক স্বাস্থ্যসেবার নতুন দিগন্ত উন্মোচন করে নবনির্মিত ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ভবনের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, রাঙামাটির মানুষের দীর্ঘদিনের অন্যতম প্রধান দাবি ছিল মানসম্মত ও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। নতুন এই ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ভবন সেই চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে পার্বত্য এলাকার সাধারণ মানুষ আধুনিক চিকিৎসা সুবিধা আরও সহজে গ্রহণ করতে পারবে বলে তিনি আশা প্রকাশ করে পার্বত্যমন্ত্রী বলেন, পাহাড়ের অধিবাসীদের নিরাপদ ও আধুনিকমানের স্বাস্থ্যসেবা নিশ্চিতে বর্তমান সরকার বন্ধ পরিকর। 

অনুষ্ঠানের আয়োজন করে স্বাস্থ্য বিভাগ ও গণপূর্ত বিভাগ, রাঙামাটি পার্বত্য জেলা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন প্রশাসনিক, সামরিক, রাজনৈতিক ও স্বাস্থ্য খাতের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএ-৭৭৩০ লেফটেন্যান্ট কর্নেল মোঃ একরামুল রাহাত, পিএসসি, অধিনায়ক, ৬০ ইবি রাঙামাটি সদর জোন; মোঃ ইকবাল হোছাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রাঙামাটি পার্বত্য জেলা; কাজল তালুকদার, চেয়ারম্যান, রাঙ