চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

অপহরণের তিন দিন পর উদ্ধার ইলিয়াস বাবু: ইউএনও মনজুর আলমের নেতৃত্বে সফল সমন্বিত অভিযান

স্টাফ রিপোর্টার :    |    ০৮:১৫ পিএম, ২০২৬-০৪-২৬

অপহরণের তিন দিন পর উদ্ধার ইলিয়াস বাবু: ইউএনও মনজুর আলমের নেতৃত্বে সফল সমন্বিত অভিযান

বান্দরবান জেলার আলীকদম উপজেলার সদর ইউনিয়নের আলীবাজার ৩নং ওয়ার্ডের বাসিন্দা ইলিয়াস বাবুকে অপহরণের তিন দিন পর নিরাপদে উদ্ধার করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আলমের সর্বোচ্চ সহায়তা, প্রশাসনিক তৎপরতা এবং স্থানীয় পর্যায়ের সমন্বিত উদ্যোগে এ উদ্ধার অভিযান সফলভাবে সম্পন্ন হয়।

জানা যায়, অপহরণের পর ইলিয়াস বাবুকে উখিয়ার বালুখালী এলাকায় নিয়ে সন্ত্রাসীরা আটকে রাখে। এ সময় অপহরণকারীরা তাঁর পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এতে পরিবার ও স্বজনদের মধ্যে চরম উদ্বেগ-উৎকণ্ঠা সৃষ্টি হয়।

শুক্রবার সকাল ৭টার দিকে অপহৃত ইলিয়াস বাবু সাংবাদিক এস.এফ.এম. মোস্তাঈন বিল্লাহর মেসেঞ্জারে বার্তা পাঠিয়ে নিজের অবস্থান ও বিপদের বিষয়টি জানান। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করা হয় এবং তাৎক্ষণিকভাবে প্রশাসনকে অবহিত করা হয়।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে গ্রহণ করেন এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেন। তাঁর নির্দেশনা ও সার্বিক তৎপরতায় তথ্যভিত্তিক অনুসন্ধান এবং সমন্বিত অভিযানের মাধ্যমে বালুখালী এলাকার সন্ত্রাসীদের কবল থেকে ইলিয়াস বাবুকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়।

স্থানীয় সূত্র জানায়, প্রশাসনের দ্রুত পদক্ষেপ, কৌশলী পরিকল্পনা এবং সময়োপযোগী সিদ্ধান্তের কারণেই কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই অভিযানটি সফল হয়েছে।

উদ্ধার হওয়া ইলিয়াস বাবু বর্তমানে নিরাপদে রয়েছেন। তাঁর ফিরে আসায় পরিবার, স্বজন এবং এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে।

এ ঘটনায় স্থানীয়রা আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলমের মানবিকতা, দায়িত্বশীলতা ও কার্যকর ভূমিকার প্রশংসা করেছেন। পাশাপাশি সাংবাদিক এস.এফ.এম. মোস্তাঈন বিল্লাহর দ্রুত উদ্যোগ এবং উদ্ধার কাজে সহযোগিতা করা সংশ্লিষ্ট সকলের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন এলাকাবাসী।

রিটেলেড নিউজ

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

মো.আরফান উদ্দীন  : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত


মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত


লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত

লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত

আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত


বরেণ্য কবি নূরুল হকের সাথে লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সৌজন্য সাক্ষাৎ

বরেণ্য কবি নূরুল হকের সাথে লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সৌজন্য সাক্ষাৎ

আমাদের ডেস্ক : : কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর