শিরোনাম
চন্দনাইশ প্রতিনিধি : | ০৬:০৭ পিএম, ২০২৬-০৪-২৬
চট্টগ্রামের চন্দনাইশে হাশিমপুর ইসলামিয়া মকবুলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ নুরুল আলমের বিরুদ্ধে গভর্নিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ এনে কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা।
শিক্ষকরা জানান, ২৮ এপ্রিল অতিরিক্ত জেলা প্রশাসক ও মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি বরাবরে লিখিত অভিযোগ করেছেন নির্বাচিত অভিভাবক ও শিক্ষক প্রতিনিধিগণ।
গত ৮ এপ্রিলের অভিযোগ সূত্রে জানা যায়, গত বছর ২৫ জানুয়ারি তফশীলের মাধ্যমে অভিভাবক সদস্য নির্বাচনে মাওলানা সোলাইমান ফারুকী, মো. আবদুল মজিদ, মো. সোলাইমান অভিভাবকদের প্রত্যক্ষ ভোটে অভিভাবক সদস্য নির্বাচিত হন।
একইভাবে শিক্ষকদের ভোটে মাও. মো. আবুদল করিম, মো. নুরুল ইসলাম, মো. মহিউদ্দীন শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হন। কিন্তু দীর্ঘ ১৪ মাস পর গত ১৩ এপ্রিল ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ফাহাদ আহমদ মোমতাজী স্বাক্ষরিত কমিটি