শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:৫৩ পিএম, ২০২৬-০৪-২৫
কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ভেটেরিনারি মেডিসিন অনুষদের (এফভিএম) তিন শিক্ষাবর্ষের ০৯ জন কৃতী শিক্ষার্থীকে প্রদান করা হয়েছে সম্মানজনক ডিন’স অ্যাওয়ার্ড-২০২৬। আজ শনিবার ‘বিশ্ব ভেটেরিনারি দিবস-২০২৬’ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে ডিন’স অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অনুষদ, ওয়ান হেলথ ইনস্টিটিউট, ভেটেরিনারি অনুষদীয় ছাত্র সমিতি, সিভাসু অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ স্মল এনিম্যাল ভেটেরিনারি অ্যাসোসিয়েশন, চট্টগ্রামের যৌথ উদ্যোগে ‘বিশ্ব ভেটেরিনারি দিবস-২০২৬’ উদযাপন করা হয়। দিবসটির এ বছরের প্রতিপাদ্য বিষয় হলো-ভেটেরিনারিয়ানরা খাদ্য ও স্বাস্থ্যের অভিভাবক (Veterinarians: Guardians of Food and Health)।
দিবসটি উদযাপন উপলক্ষ্যে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল-বর্ণাঢ্য শোভাযাত্রা, ছাত্রছাত্রীদের পোস্টার প্রতিযোগিতা, আলোচনাসভা এবং কৃতী শিক্ষার্থীদের ডিন’স অ্যাওয়ার্ড-২০২৬ প্রদান।
সকাল সাড়ে ৯টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় দিবসের কর্মসূচি। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো: নূরুল হকসহ অনুষদের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
শোভাযাত্রা শেষে সিভাসু অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় বিশ্ব ভেটেরিনারি দিবসের আলোচনাসভা, পোস্টার প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ডিন’স অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান।
আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো: নূরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. শিরীন আক্তার এবং সিভাসু অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর ড. মো: ইউসুফ এলাহী চৌধুরী। সভাপতিত্ব করেন ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর গৌতম কুমার দেবনাথ।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাইক্রোবায়োলজি অ্যান্ড ভেটেরিনারি পাবলিক হেলথ বিভাগের প্রফেসর ড. পরিতোষ কুমার বিশ্বাস। স্বাগত বক্তব্য রাখেন পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলম।
পরে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় ভেটেরিনারি মেডিসিন অনুষদের (এফভিএম) তিন শিক্ষাবর্ষের ০৯ জন কৃতী শিক্ষার্থীর হাতে ডিন’স অ্যাওয়ার্ড-২০২৬ তুলে দেওয়া হয়।
ডিন’স অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন-এফভিএম ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের মো: জাহেদুল হাসান রকি (প্রথম), মিনারা বেগম মুন্নি (দ্বিতীয়) ও তিশিতা সেন অপি (তৃতীয়), এফভিএম ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের নুসরাত বিনতে আমিন (প্রথম), মোহাম্মদ মেহেদী হাসান (দ্বিতীয়) ও জান্নাতুল নাইমা নিতু (তৃতীয়) এবং এফভিএম ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের নজরুল ইসলাম (প্রথম), মো: তানিম ইসলাম ইফতি (দ্বিতীয়) ও ফারজানা আক্তার কেয়া (তৃতীয়)। এছাড়া, অনুষ্ঠানে পোস্টার প্রতিযোগিতায় বিজয়ীদেরও পুরস্কৃত করা হয়।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
মো.আরফান উদ্দীন : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত
আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited