চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

আলীকদমে আন্তঃস্কুল বিজ্ঞান মেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ এর জমকালো সমাপ্তি

স্টাফ রিপোর্টার :    |    ০৮:৫৫ পিএম, ২০২৬-০৪-২১

আলীকদমে আন্তঃস্কুল বিজ্ঞান মেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ এর জমকালো সমাপ্তি

বান্দরবান পার্বত্য জেলার আলীকদমে সেন্ট মেরী’স স্কুল কর্তৃক আয়োজিত তিন দিনব্যাপী আন্তঃস্কুল বিজ্ঞান মেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ জমকালো আয়োজনের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে। ২১ এপ্রিল পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে এ বর্ণাঢ্য আয়োজনের পরিসমাপ্তি ঘটে।

অনুষ্ঠানকে ঘিরে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মাঝে ছিল উৎসবমুখর পরিবেশ। আলীকদম, লামা ও থানচি উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজ্ঞানচর্চা, সৃজনশীলতা ও সাংস্কৃতিক প্রতিভার উজ্জ্বল স্বাক্ষর রাখে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মনজুর আলম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শ্রদ্ধেয় ফাদার রিপন রিচার্ড রোজারিও, ওএমএসকে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জনাব সোহেল রানা, আলীকদম থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আলমগীর হোসেন শাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব লিটু চট্টোপাধ্যায় এবং শ্রদ্ধেয় ব্রাদার সুমন যোসেফ কস্তা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রাদার প্রভাত প্লাসিড পিউরিফিকেশন, সিএসসি।

প্রতিযোগিতার দ্বিতীয় দিনে উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনের জোন কমান্ডার বিএ-৭৮৮৭ লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশিকুর রহমান আশিক, এসপিপি, পিএসসি। তিনি বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাধারার ভূয়সী প্রশংসা করেন।

সমাপনী দিনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানমনস্কতা, নেতৃত্বগুণ, আত্মবিশ্বাস ও সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রাণ ও এএফএল গ্রুপ লিমিটেডের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠান স্থানীয় শিক্ষাঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

রিটেলেড নিউজ

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত


ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত


নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের  ইট à¦...বিস্তারিত


আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর