চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

সিসিটিভির নজরদারিতে এসএসসি-দাখিলের পরীক্ষা শুরু, প্রথম দিনে অনুপস্থিত ৫৮ জন

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি :    |    ০৩:৫০ পিএম, ২০২৬-০৪-২১

সিসিটিভির নজরদারিতে এসএসসি-দাখিলের পরীক্ষা শুরু, প্রথম দিনে অনুপস্থিত ৫৮ জন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা-এ সিসিটিভি ক্যামেরার কড়া নজরদারির মধ্যে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। প্রথম দিনে মোট ৫৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত  ছিলেন। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ফটিকছড়িতে মোট ৭টি এসএসসি কেন্দ্র, ৩টি দাখিল কেন্দ্র এবং ২টি ভোকেশনাল কেন্দ্র রয়েছে। এর মধ্যে একটি কেন্দ্রে একযোগে এসএসসি ও ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

চলতি বছরে উপজেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫ হাজার ২০০ জন। এর মধ্যে এসএসসি পরীক্ষার্থী ৩ হাজার ৩৫৫ জন, দাখিল পরীক্ষার্থী ১ হাজার ৪৩১ জন এবং ভোকেশনাল পরীক্ষার্থী ৪১৪ জন। প্রথম দিনে এসএসসি পরীক্ষায় ২৫ জন, দাখিলে ৩১ জন এবং ভোকেশনালে ২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সার্বিকভাবে পরীক্ষা কার্যক্রম তদারকি করেছে। পরীক্ষার সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন অভিভাবক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম রেজা বলেন, প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিমসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সার্বিকভাবে পরীক্ষা কার্যক্রম তদারকি করেছেন।

এবার প্রথম বারের মতো উপজেলার সবকটি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে যা
পরীক্ষা ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোঃ ইব্রাহিম বলেন, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় কেন্দ্রগুলোতে অত্যন্ত সন্তোষজনক পরিবেশ লক্ষ্য করা গেছে। প্রথম দিনের অভিজ্ঞতা ইতিবাচক হওয়ায় তিনি আশা প্রকাশ করেন, বাকি পরীক্ষাগুলোও সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হবে। তিনি আরও জানান, প্রতিটি কেন্দ্রে ট্যাগ অফিসারসহ সংশ্লিষ্টরা 

দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছেন। পরীক্ষার্থীরাও শৃঙ্খলার সঙ্গে পরীক্ষায় অংশ নিচ্ছে, যা সার্বিক ব্যবস্থাপনাকে আরও সহজ করেছে। সকল কেন্দ্রে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে কার্যক্রম কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে, যাতে কোনো ধরনের অনিয়মের সুযোগ না থাকে।
 

রিটেলেড নিউজ

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত


ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত


নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের  ইট à¦...বিস্তারিত


আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর