শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:৩৫ পিএম, ২০২৬-০৪-২০
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২০ এপ্রিল) দুপুরে নগরের বান্ডেল রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তির নাম লালা প্রকাশ (৪৩)। তিনি কোতোয়ালী থানার সেবক কলোনির মেথরপট্টির বাসিন্দা। কোতোয়ালী থানা পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান চালিয়ে মামলার ওয়ারেন্টভুক্ত এই আসামিকে গ্রেফতার করা হয়। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফতাব উদ্দিন বলেন, আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। এর অংশ হিসেবে সোমবার দুপুরে লালাকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, গ্রেফতারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে। একই মামলার অন্য ওয়ারেন্টভুক্ত আসামিদের ধরতে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। তবে হত্যা মামলার তদন্তের স্বার্থে এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনই প্রকাশ করতে রাজি হয়নি পুলিশ।
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited