শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০২:১৫ পিএম, ২০২৬-০৪-১৮
আলীকদম থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে সিআর মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে। মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ আবদুর রহমানের দিকনির্দেশনায় এবং আলীকদম থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন শাহ’র নেতৃত্বে ১৬ এপ্রিল বিকাল ৫টা ০৫ মিনিট থেকে ১৭ এপ্রিল ২০২৬ খ্রিঃ দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশগ্রহণ করেন এসআই (নিঃ) হারুন রশীদ, এএসআই (নিঃ) রনেশ বড়ুয়া, এএসআই (নিঃ) মাহমুদুল হাসান, এএসআই (নিঃ) রাজীব দে সহ সঙ্গীয় ফোর্স। সিএমপি, চট্টগ্রামের বাকলিয়া থানার তুলাতুলি এলাকায় স্থানীয় থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি সিআর ৪৮/২০২৪ ও টিআর ৯১১/২০২৪ মামলায় যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় ১ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫,০০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত ছিলেন, অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ রিদুয়ান। তিনি আলীকদম উপজেলার ১নং আলীকদম ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ নাছির উদ্দিন মাস্টার পাড়ার বাসিন্দা। তাঁর পিতা সৈয়দ আলম এবং মাতা নুরুনিছা বেগম। গ্রেফতারের পর আসামিকে আলীকদম থানার হেফাজতে রাখা হয়েছে এবং আগামীকাল বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানা গেছে।
স্টাফ রিপোর্টার : : পার্বত্য চট্টগ্রামের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। রাঙামাটি, খাগড়াছড়ি ও বান...বিস্তারিত