শিরোনাম
আলমগীর মানিক, রাঙামাটি | ০২:১১ পিএম, ২০২৬-০৪-১৮
রাঙামাটি শহরকে একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে নতুন উদ্যোগ নিয়েছে রাঙামাটি পৌরসভা কর্তৃপক্ষ। মশাবাহিত রোগ বিশেষ করে ডেঙ্গু প্রতিরোধ এবং নাগরিকদের সুস্থতা নিশ্চিত করতে শুরু করা হয়েছে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক লিফলেট বিতরন কার্যক্রম।
শনিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় শহরের ২নং ওয়ার্ডে অবস্থিত রাঙামাটি পার্ক এর সামনে থেকে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা ফারুক আহাম্মেদ এবং স্থানীয় সাংবাদিক আলমগ