চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

যে কোন মূল্যে হাম-রুবেলা ক্যাম্পেইন সম্পন্ন করা হবে

চট্টগ্রাম বিভাগীয় মতবিনিময় সভায় যুগ্ম সচিব

নিজস্ব প্রতিবেদক    |    ০৩:৫১ পিএম, ২০২৬-০৪-১৬

যে কোন মূল্যে হাম-রুবেলা ক্যাম্পেইন সম্পন্ন করা হবে

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান বলেছেন, দেশে হামের প্রাদুর্ভাব রোধে বর্তমান সরকার বদ্ধপরিকর। হাম নিমূলে সর্বত্র সচেতনতা সৃষ্টির বিকল্প নেই। হামের সংক্রমণ নিয়ন্ত্রণে গত ৫ এপ্রিল থেকেই দেশের ১৮ জেলার ৩০টি উপজেলা ও ১৩টি পৌরসভায় জরুরি ভিত্তিতে প্রথম দফায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করেছে মন্ত্রণালয়।  এ সময়ে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার রামু, মহেশখালী, চাঁদপুর জেলা সদর ও হাইমচর উপজেলাও কর্মসূচী শুরু হয়। গত ১২ এপ্রিল ঢাকা উত্তর-দক্ষিণ সিটি করপোরেশন, বরিশাল ও ময়মনসিংহে দ্বিতীয় দফায় হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু হয়। আগামী ২০ এপ্রিল থেকে সারা দেশে এই হামের টিকাদান কর্মসূচি শুরু হয়ে ১১ মে পর্যন্ত চলবে। চট্টগ্রাম বিভাগে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ৪৪ লাখ শিশুকে হাম-রুবেলার টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যে কোন মূল্যে হাম-রুবেলা ক্যাম্পেইন সম্পন্ন করা হবে। স্বাস্থ্যসেবার মান আরও বেগবান করতে হলে উপজেলা পর্যায়ে নিয়োগপ্রাপ্ত মেডিকেল অফিসার ও কনসালট্যান্টদেরকে যথাসময়ে কর্মস্থলে উপস্থিত থাকতে হবে। হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়ন ও প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম শক্তিশালীকরণ বিষয়ে গতকাল ১৫ এপ্রিল বুধবার নগরীর সিনেমা প্যালেস সংলগ্ন রয়েল রোডের চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের সম্মেলন কক্ষে স্বাস্থ্য বিভাগীয় কর্মকর্তাদের সাথে ভার্চুয়ালি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বির সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সহযোগী অধ্যাপক (কার্ডিওলজি) ডা. মোঃ একরাম হোসেন, চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, ডেপুটি সিভিল সার্জন ডা. মোঃ তৌহিদুল আনোয়ার, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের সহকারী রেজিস্টার ডা. ফারহানা জেরিন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসআইএমও ডা. এফ.এম জাহিদ, ইউনিসেফ’র স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা ডা, দেলোয়ার হোসেন। চট্টগ্রাম বিভাগের ১০ জেলার সিভিল সার্জন ও বিভিন্ন সদর হাসপাতালের তত্ত্বাবধায়কগণ মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানের প্রধান অতিথির কাছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়ন বিষয়ে মতামত ব্যক্ত করেন। সভায় প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালী করণে করণীয় সম্পর্কে সিভিল সার্জনগণের মতামত নেয়া হয়। এ বিষয়ে প্রতিবন্ধকতা সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়।
মতবিনিময় সভায় আইসিডিডিআর,বি’র বরাত দিয়ে যুগ্ম সচিব বলেন, হাম-রুবেলার জন্য সবাই হাসপাতালে আসবে না, তাদেরকে তৃণমূলে সেবা দিতে হবে। হাম বা মিজেলস একটি ভাইরাসজনিত রোগ, যা সাধারণত জ্বর শুরুর ৭-১০ দিনের মধ্যে নিজে থেকেই ভালো হয়ে যায়। হাম থেকে রক্ষায় শিশুকে বেশি করে তরল খাবারের পাশাপাশি  অল্প অল্প করে পুষ্টিকর খাবার দিতে হবে। জ্বর হলে কুসুম গরম পানিতে শরীর মুছতে হবে। প্রয়োজনে প্যারাসিটামল ট্যাবলেট দিতে হবে এবং চোখ পরিস্কার রাখার পাশাপাশি স্বাস্থ্যকর্মীর পরামর্শ অনুযায়ী ভিটামিন ’এ’ খেতে হবে। শিশুর শ্বাসকষ্ট বা শ্বাস-প্রশ্বাস দ্রুত হলে বা বুকের খাঁচা দেবে গেলে, তরল খাবার বা বুকের দুধ খেতে না পারলে, বারবার বমি হলে, খিঁচুনি, নিস্তেজ, তন্দ্রাচ্ছন্ন বা ডাকে সাড়া না দিলে, মুখে ঘা, চোখে সমস্যা বা চোখ খুলতে না পারলে এবং তীব্র পানি শূন্যতা বা অপুষ্টি-এগুলোর যে কোন একটি লক্ষণ দেখা দিলে দেরী না করে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিতে হবে। এ লক্ষ্যে সর্বত্র প্রচার-প্রচারণা অব্যাহত রাখতে হবে। 
স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান আরও বলেন, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে তৃণমূল পর্যায় থেকে স্বাস্থ্যসেবা জনগণের কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকলকে আরও আন্তরিকভাবে কাজ করতে হবে। আমরা মানুষের জন্য কাজ করছি। কিন্তু যদি আমরা বারবার মানুষের কাছে যেতে পারি, মানুষ জানবে আমাদের কাজের ফল, এই সুযোগে আমরা তাদের কাছে যাব। তাদের জন্যই আমরা কাজ নিয়ে এসেছি। আর এটি হল অত্যন্ত  গুরুত্বপূর্ণ কাজ-শিশুদের সুরক্ষা।
সভাপতির বক্তব্যে চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি বলেন, হাম একদিকে যেমন দ্রুত ছড়ায়, অন্যদিকে সঠিক সময়ে টিকার মাধ্যমে এটি প্রতিরোধ করাও বেশ সহজ। এটি মূলত ‘হার্ড ইমিউনিটি’ বা গোষ্ঠীগত রোগ প্রতিরোধ ক্ষমতার মতো কাজ করে। অর্থাৎ একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর বড় অংশকে যদি টিকার আওতায় এনে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করা যায়, তবে ওই এলাকার সব শিশু সুরক্ষিত থাকবে। অধিকাংশ শিশুকে এই টিকাদান কর্মসূচির অন্তর্ভুক্ত করা সম্ভব হলে হাম ছড়ানোর আর কোনো সুযোগ থাকবে না বলেও উল্লেখ করেন তিনি। 
 

রিটেলেড নিউজ

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত


প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত


চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত


প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত


মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত


মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর