চট্টগ্রাম   শনিবার, ১৫ আগস্ট ২০২৬  

শিরোনাম

চট্টগ্রামে জনতার ঐক্যের আয়োজনে ব্যতিক্রমধর্মী নববর্ষ ১৪৩৩ উদযাপন

নিজস্ব প্রতিবেদক    |    ০৩:০৫ পিএম, ২০২৬-০৪-১৪

চট্টগ্রামে জনতার ঐক্যের আয়োজনে ব্যতিক্রমধর্মী নববর্ষ ১৪৩৩ উদযাপন

বর্ণাঢ্য আয়োজন ও নানা সাংস্কৃতিক কার্যক্রমের মধ্য দিয়ে চট্টগ্রামে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করেছে ‘জনতার ঐক্য’। এ আয়োজনে সহযোগিতা করে লাভ বাংলাদেশ পার্টি ও দরগাহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

মঙ্গলবার (পহেলা বৈশাখ) সকাল ১০টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আমন্ত্রিত অতিথিদের বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ‘জনতার ঐক্য’র প্রধান উদ্যোক্তা আব্দুল্লাহ আল মামুন এবং সহ-সমন্বয়কারী হাশ্মীরা হায়দার চৌধুরী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাভ বাংলাদেশ পার্টির প্রধান সমন্বয়কারী সাংবাদিক আ ন ম তাজওয়ার আলম এবং দরগাহ’র নূরে আবরার রাজিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বাংলার ঐতিহ্য তুলে ধরতে আয়োজনে ছিল ব্যতিক্রমী উদ্যোগ। রিকশাচালকদের মাথায় ঐতিহ্যবাহী মাথাল পরিয়ে দেওয়া হয় এবং গলায় গামছা তুলে দেওয়া হয়। পাশাপাশি পথচারী, সিএনজি ও রিকশাচালকসহ খেটে খাওয়া মানুষের মাঝে বিতরণ করা হয় বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী মিষ্টান্ন।

বক্তারা বলেন, বাংলা নববর্ষের সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুজ্জীবনের পাশাপাশি শহীদ শরীফ ওসমান হাদীর বিচার নিশ্চিত করার দাবি জানান তারা। একই সঙ্গে হারিয়ে যেতে বসা গ্রামীণ সংস্কৃতি পুনরুদ্ধারে সম্মিলিত উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানের অংশ হিসেবে ‘নববর্ষ বরণ অনুষ্ঠান ও বাংলার সংস্কৃতি রক্ষা আন্দোলনের যাত্রা’ অনুষ্ঠিত হয়, যেখানে জনতার ঐক্য, লাভ বাংলাদেশ পার্টি ও দরগাহ’র দায়িত্বশীল নেতাকর্মীরা অংশ নেন।

অনুষ্ঠান শেষে শ্রমজীবী মানুষের মাঝে মাথাল, গামছা ও মিষ্টান্ন বিতরণের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

রিটেলেড নিউজ

দুর্নীতির বিরুদ্ধে লড়াই: লুটপাটের সংস্কৃতির অবসান ও জবাবদিহিতার রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার

দুর্নীতির বিরুদ্ধে লড়া