চট্টগ্রাম   শনিবার, ১৫ আগস্ট ২০২৬  

শিরোনাম

ঢাকা রেঞ্জ পুলিশের সতর্কবার্তা, তদবিরে মিলবে না ওসির চেয়ার

ঢাকা অফিস :    |    ১০:৩৫ পিএম, ২০২৬-০৪-১৩

ঢাকা রেঞ্জ পুলিশের সতর্কবার্তা, তদবিরে মিলবে না ওসির চেয়ার

ঢাকা রেঞ্জের আওতাধীন বিভিন্ন থানায় অফিসার-ইন-চার্জ (ওসি) পদায়ন নিয়ে কোনো ধরনের অনৈতিক তদবির বা সুপারিশ না করার জন্য কঠোর নির্দেশনা দিয়েছে ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়। একই সঙ্গে পদায়নের নামে অর্থ লেনদেন বা প্রভাব খাটানোর অপচেষ্টাকারী দালালচক্রের বিষয়েও সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করা হয়েছে।

ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের মিডিয়া ফোকাল পয়েন্ট ও পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট) শাহনাজ বেগম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০ এপ্রিল এক বার্তার মাধ্যমে স্পষ্টভাবে জানানো হয়েছিল যে, থানায় ওসি পদায়নের পূর্ণ এখতিয়ার সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারের (এসপি)। পদায়নের ক্ষেত্রে রেঞ্জ ডিআইজি কার্যালয়ের কোনো প্রশাসনিক ভূমিকা নেই। জেলা পুলিশ সুপারগণ কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, যোগ্যতা ও প্রশাসনিক প্রয়োজন বিবেচনা করে এই সিদ্ধান্ত নেন।

কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে, বিষয়টি স্পষ্ট করার পরও কিছু ব্যক্তি ও স্বার্থান্বেষী মহল ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম মল্লিকের কাছে বিভিন্ন থানায় ওসি পদায়নের জন্য অনৈতিক তদবির ও সুপারিশ করার চেষ্টা করছেন। এমনকি কিছু অসাধু ব্যক্তি ও দালালচক্র বিভিন্ন কর্মকর্তার নাম ব্যবহার করে বা প্রভাব খাটানোর কথা বলে অনৈতিক প্রস্তাব দিচ্ছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশ পুলিশের প্রশাসনিক শৃঙ্খলার পরিপন্থী। তদবির বা আর্থিক প্রলোভনের মাধ্যমে পদায়ন প্রভাবিত করার কোনো সুযোগ নেই।

বিজ্ঞপ্তিতে আরও অনুরোধ করা হয়েছে, যেন কোনো অনৈতিক তদবির বা প্রভাব বিস্তারের চেষ্টা করে ডিআইজি মহোদয়কে বিব্রত না করা হয় এবং প্রশাসনিক প্রক্রিয়ার প্রতি সবাই শ্রদ্ধাশীল থাকেন।

রিটেলেড নিউজ

লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যু