শিরোনাম
এস এম সালাহউদ্দিন, আনোয়ারা | ০৭:৫৫ পিএম, ২০২৬-০৪-১৩
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সরকারি বিজ্ঞাপন বণ্টনকে কেন্দ্র করে নানা অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, বিগত প্রায় সতের বছর ধরে নির্দিষ্ট কিছু পত্রিকা রাজনৈতিক প্রভাব খাটিয়ে ধারাবাহিকভাবে সরকারি বিজ্ঞাপন পেয়ে আসছে এবং এখনো একই ধারা অব্যাহত রয়েছে। স্থানীয়
একাধিক সূত্র জানায়, পূর্ববর্তী সরকারের সময় প্রভাবশালী মহলের ঘনিষ্ঠতা কাজে লাগিয়ে সংশ্লিষ্ট কিছু পত্রিকা নিয়মিত বিজ্ঞাপন সংগ্রহ করত। অভিযোগ রয়েছে, তৎকালীন ভূমিমন্ত্রী ও তার ঘনিষ্ঠদের প্রতি অনুকূল সংবাদ প্রকাশ এবং তোষামোদমূলক প্রতিবেদন প্রচারের মাধ্যমে তারা এ সুবিধা আদায় করত। বর্তমানে সরকার পরিবর্তন হলেও সংশ্লিষ্ট পত্রিকাগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে আগের মতোই ধারাবাহিকভাবে বিজ্ঞাপন পেয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
এদিকে, এ ধরনের কর্মকাণ্ডের ফলে আনোয়ারার একাধিক মূলধারার ও শীর্ষস্থানীয় পত্রিকা সরকারি বিজ্ঞাপন থেকে বঞ্চিত হচ্ছে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি আব্দুল নূর চৌধুরী।
তিনি বলেন, যেসব পত্রিকা বিগত সময়ে নতজানু সাংবাদিকতার মাধ্যমে দীর্ঘদিন বিজ্ঞাপন সুবিধা নিয়েছে, তারাই এখনো একইভাবে বিজ্ঞাপন পেয়ে যাচ্ছে। এতে করে অনেক যোগ্য ও মূলধারার পত্রিকা বঞ্চিত হচ্ছে। তিনি আরও জানান, বিজ্ঞাপন বণ্টনে স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।
একই সঙ্গে তিনি অভিযোগ করেন, কিছু দোসর সাংবাদিককে বাছাই করে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে, যা সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।
অন্যদিকে, একাধিক সংবাদকর্মীর অভিযোগ, ইউএনও’র ব্যক্তিগত সহকারী (পিএ) নিউটন বড়ুয়ার যোগসাজশে এই অনিয়ম চলছে। তার মাধ্যমেই নির্দিষ্ট কিছু পত্রিকাকে অগ্রাধিকার দিয়ে বিজ্ঞাপন প্রদান করা হচ্ছে বলে দাবি করেন তারা।
এ বিষয়ে জানতে নবাগত ইউএনও’র সরকারি মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি। তবে সংশ্লিষ্ট মহল মনে করছে, অভিযোগগুলো গুরুত্বসহকারে তদন্ত করা হলে প্রকৃত চিত্র সামনে আসবে এবং বিজ্ঞাপন বণ্টনে স্বচ্ছতা ফিরিয়ে আনা সম্ভব হবে।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
মো.আরফান উদ্দীন : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত
আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited