শিরোনাম
লোহাগাড়া প্রতিনিধি : | ০৬:৪১ পিএম, ২০২৬-০৪-১৩
লোহাগাড়ায় বাসা থেকে শিব্বির আহমেদ হাসান (৩৪) নামের এক মাদরাসা শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলা সদরের আলুরঘাট রোড সংলগ্ন বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
তিনি সিলেটের হবিগঞ্জ জেলার কদুপাড়ার ছালেহ আহমদের পুত্র।
জানা যায়, আলুরঘাট রোডের টিএন্ডটি অফিসের পশ্চিম পাশে নিশান প্লাজা নামের ভবনের ৫ম তলায় ফ্ল্যাট ভাড়া নিয়ে তালিমুল কোরআন ওয়াসসুন্নাহ মাদরাসার কার্যক্রম চলতো।
ওই ভবনে একটি রুমে পরিবার নিয়ে থাকতেন শিব্বির আহমেদ হাসান।
তার স্ত্রী শিরিন আক্তার জানান, স্বামী মাদরাসায় শিক্ষকতার পাশাপাশি হিসাব-নিকাশের দায়িত্বে নিয়োজিত ছিলেন।
রাতে মাদরাসা কমিটির সদস্যরা তার কাছে প্রতিষ্ঠানের অর্থ সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে তিনি স্বীকার করেন, টাকাগুলো খরচ হয়ে গেছে। এ সময় তিনি টাকা পরিশোধের জন্য কিছু সময় প্রার্থনা করেন।
এর পর মাদরাসা কমিটির সদস্যরা চলে যান। রাত ২টার দিকে তারা ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে স্বামীকে বিছানায় না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তিনি অন্য একটি কক্ষে গিয়ে স্বামীকে গলায় রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।
স্টাফ রিপোর্টার : : যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামের ফটিকছড়িস্থ ঐতিহ্যবাহী মা...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে গভীর রাতে যৌথ বাহিনীর অভিযানে মাংরুম মুরুং নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ...বিস্তারিত