চট্টগ্রাম   শনিবার, ১৫ আগস্ট ২০২৬  

শিরোনাম

চসিক নির্বাচন ঘিরে যোগ্য নেতৃত্ব ও তৃতীয় শক্তির নতুন সম্ভাবনা

আমাদের ডেস্ক :    |    ১১:৫১ পিএম, ২০২৬-০৪-১১

চসিক নির্বাচন ঘিরে যোগ্য নেতৃত্ব ও তৃতীয় শক্তির নতুন সম্ভাবনা

চট্টগ্রাম মহানগরীতে আসন্ন চসিক নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক ও সামাজিক ভাবনার এক গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। লাভ বাংলাদেশ পার্টির মহানগর সভাপতি ও চসিক মেয়র প্রার্থী আবদুল্লাহ মজুমদারের সঙ্গে সাক্ষাৎ করেন জনতার ঐক্য পার্টির নেতৃবৃন্দ। শনিবার (১১ এপ্রিল) রাত ৮টায় নগরীর ইয়াসমিন প্লেসে অবস্থিত দলীয় কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

লাভ বাংলাদেশ-এর প্রধান সমন্বয়কারী আ ন ম তাজওয়ার আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নগর সভাপতি ও মেয়র প্রার্থী আব্দুল্লাহ মজুমদার এবং বিশেষ অতিথি ছিলেন জনতার ঐক্যের প্রধান উদ্যোক্তা আব্দুল্লাহ আল মামুন।

সাক্ষাৎকালে আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনকে ঘিরে একজন যোগ্য, দক্ষ ও জনবান্ধব নেতৃত্ব নির্বাচনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়। নগরবাসীর প্রত্যাশা পূরণে স্বচ্ছতা, জবাবদিহিতা ও কার্যকর সেবা নিশ্চিত করার বিষয়েও মতবিনিময় হয়।

আলোচনায় আরও গুরুত্ব পায় দেশের প্রচলিত প্রধান রাজনৈতিক শক্তির বাইরে একটি কার্যকর “তৃতীয় শক্তি” গড়ে তোলার ধারণা। জনকল্যাণ, নাগরিক অধিকার ও উন্নয়নমূলক কর্মকাণ্ডকে কেন্দ্র করে বিকল্প রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তোলার সম্ভাবনা নিয়ে উভয় পক্ষ মত প্রকাশ করেন।

এ সময় আসন্ন বাংলা নববর্ষ উদযাপন নিয়েও আলোচনা হয়। নেতৃবৃন্দ মনে করেন, প্রচলিত বৈশাখী সংস্কৃতির কাঠামোতে পরিবর্তন এনে প্রকৃত সংস্কৃতি  ও সৃজনশীলতা যুক্ত করা প্রয়োজন, যাতে তরুণ প্রজন্ম আরও বেশি সম্পৃক্ত হতে পারে এবং উৎসবটি আধুনিক রূপ পায়।

এছাড়া জনতার ঐক্য সংগঠনের পরিচয় ও ভূমিকা নিয়েও আলোচনা হয়। সংগঠনটিকে একটি সামাজিক, সাংস্কৃতিক ও জনমুখী প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করে এর সামাজিক কার্যক্রমের পাশাপাশি নাগরিক সচেতনতা ও উন্নয়ন ভাবনায় ভূমিকার বিষয়টি তুলে ধরা হয়।

নগরীর চলমান সমস্যা—মশক নিধন, জলাবদ্ধতা, সড়ক ব্যবস্থাপনা ও নাগরিক সেবার মানোন্নয়ন—নিয়েও বিস্তারিত আলোচনা হয়। এসব সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর জোর দেন নেতৃবৃন