চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

রাতে সুইস গেইট খুলে খালে বিষ প্রয়োগ: মাছ নিধন ও কৃষিতে বিপর্যয়, স্বাস্থ্যঝুঁকিতে এলাকাবাসী

আ.ন.ম. তাজওয়ার আলম    |    ০৮:৩২ পিএম, ২০২৬-০৪-০৭

রাতে সুইস গেইট খুলে খালে বিষ প্রয়োগ: মাছ নিধন ও কৃষিতে বিপর্যয়, স্বাস্থ্যঝুঁকিতে এলাকাবাসী

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের কৈখাইন এলাকায় সুইস গেইট খুলে গভীর রাতে খালের পানিতে বিষ প্রয়োগ করে মাছ নিধনের গুরুতর অভিযোগ উঠেছে কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। এতে একদিকে যেমন বিপুল পরিমাণ মাছ নিধন হচ্ছে, অন্যদিকে বিষাক্ত মাছ বাজারে বিক্রির মাধ্যমে জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়ছে। পাশাপাশি লবণাক্ত পানি প্রবেশে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়ে পড়ায় স্থানীয় কৃষকদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, উপজেলার ৯ নম্বর পরৈকোড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কৈখাইন গ্রামটি নদীবেষ্টিত। গ্রামের পূর্ব পাশে কৈখাইন-কোদালা খাল এবং পশ্চিম পাশে নোয়াপাড়া-ইছামতি খাল অবস্থিত। কৃষিকাজের সুবিধার্থে খাল দুটিতে পানি নিয়ন্ত্রণের জন্য সুইস গেইট স্থাপন করা হয়।

অভিযোগ রয়েছে, সুইস গেইটের চাবির দায়িত্বে থাকা ব্যক্তির সহায়তায় মো. জমির ও মোজাম্মেল হকসহ অজ্ঞাত আরও ১০-১৫ জন দীর্ঘদিন ধরে গভীর রাতে গেইট খুলে খালের পানি কমিয়ে দেয়। পরে পানিতে বিষ প্রয়োগ করে মাছ ধরে বাজারে বিক্রি করে আসছে তারা।

সর্বশেষ গত ৪ এপ্রিল রাতে একই কায়দায় গেইট খুলে পানি কমিয়ে খালে বিষ প্রয়োগ করা হয়। এতে শত শত মণ বিভিন্ন প্রজাতির মাছ ধরা হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনাস্থলে অনেক মৃত মাছ পানিতে ভাসতে দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এলাকাবাসীর দাবি, এভাবে বিষ প্রয়োগ করে ধরা মাছ বাজারে বিক্রি করায় জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকিতে পড়ছে। একই সঙ্গে গেইট খুলে দেওয়ায় খালে লবণাক্ত পানি ঢুকে কৃষিজমি ও ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। এতে কৃষকদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে।

স্থানীয়রা আরও জানান, অভিযুক্তরা মাসে মাসে কিংবা এক-দেড় মাস অন্তর এমন ঘটনা ঘটিয়ে আসছে, যার ফলে এলাকার পরিবেশ, জীববৈচিত্র্য এবং কৃষি উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে স্বচক্ষে পরিস্থিতি পরিদর্শন করেছেন বলে জানা গেছে।

এদিকে, দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে এলাকাবাসী আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন জমা দিয়েছেন।

এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করছেন স্থানীয়রা।

রিটেলেড নিউজ

কাপ্তাই হ্রদ হয়ে পাঁচার হচ্ছে অবৈধ সিগারেট: সিগারেট ভর্তি ডাম্পারসহ আটক-২

কাপ্তাই হ্রদ হয়ে পাঁচার হচ্ছে অবৈধ সিগারেট: সিগারেট ভর্তি ডাম্পারসহ আটক-২

আলমগীর মানিক, রাঙামাটি : কাপ্তাই-চট্টগ্রাম সড়ককে ব্যবহার করে অবৈধ সিগারেট পাচারের একটি চালান আটকের পর নতুন করে সামনে এসেছà§...বিস্তারিত


চকরিয়ায় জিসান হত্যা মামলার রহস্য উদঘাটন: গ্রেপ্তার ২, ব্যবহৃত নোহা গাড়ি জব্দ

চকরিয়ায় জিসান হত্যা মামলার রহস্য উদঘাটন: গ্রেপ্তার ২, ব্যবহৃত নোহা গাড়ি জব্দ

চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের চকরিয়ায় কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসান অপহরণ ও হতà...বিস্তারিত


আলীকদমে গভীর রাতে দুই শ্রমিক অপহরণ, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি

আলীকদমে গভীর রাতে দুই শ্রমিক অপহরণ, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলার ডিম পাহাড়সংলগ্ন থানচি সড়কের ২৩ কিলোমিটার এলাকায় গভীর রাতে নির্মাণকাà¦...বিস্তারিত


সাংবাদিক সেলিমের ওপর সন্ত্রাসী হামলা: নেপথ্যে সেই ‘সিআইপি মুজিব’ ও তার অনুসারীরা

সাংবাদিক সেলিমের ওপর সন্ত্রাসী হামলা: নেপথ্যে সেই ‘সিআইপি মুজিব’ ও তার অনুসারীরা

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে ‘দৈনিক আমাদের চট্টগ্রাম’-এর সহ-সম্পাদক ও স...বিস্তারিত


১০ মামলার আসামি কেচি মামুন ও ৮ মামলার বাপ্পীসহ রাঙামাটিতে গ্রেপ্তার ১০

১০ মামলার আসামি কেচি মামুন ও ৮ মামলার বাপ্পীসহ রাঙামাটিতে গ্রেপ্তার ১০

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা ও দস্যুতা সংগঠনের অভিযোগে একাধিক মামলার আসà...বিস্তারিত


আনোয়ারায় যুবলীগ নেতা আইয়ুব আলী গ্রেপ্তার

আনোয়ারায় যুবলীগ নেতা আইয়ুব আলী গ্রেপ্তার

আনোয়ারা, প্রতিনিধি :: : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নে মো. আইয়ুব আলী (৩৭) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছ...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর