চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

কুরিয়ারে পাঠাতেন ইয়াবা, চট্টগ্রামে গ্রেফতার একই পরিবারের ৬ জন

নিজস্ব প্রতিবেদক    |    ০৬:১৪ পিএম, ২০২৬-০৪-০৭

কুরিয়ারে পাঠাতেন ইয়াবা, চট্টগ্রামে গ্রেফতার একই পরিবারের ৬ জন

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার ৫০০ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৩২ হাজার টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামসহ একই পরিবারের ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাতে পাঁচলাইশ মডেল থানা পুলিশের একাধিক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, সিএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের সার্বিক দিকনির্দেশনা এবং সহকারী পুলিশ কমিশনারের (পাঁচলাইশ জোন) তত্ত্বাবধানে পাঁচলাইশ মডেল থানার একটি দল প্রথমে হিলভিউ আবাসিক এলাকার একটি বাসা থেকে পলাতক আসামি হারেজা বেগমকে (৪৩) গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হারেজা বেগম জানান, তার স্বামী আব্দুর রহিমসহ অন্য সহযোগীদের মাধ্যমে কক্সবাজার সীমান্তবর্তী এলাকা ও রোহিঙ্গা ক্যাম্প থেকে কম দামে ইয়াবা সংগ্রহ করে কুরিয়ারের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হতো। পরে হারেজা বেগমের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তার স্বামীসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়। এরপর হিলভিউ এলাকার জেসমিন হিলের একটি বাসা থেকে ৪ হাজার পিস ইয়াবা, তিনটি পরিবহন রসিদ, ৩২ হাজার টাকা এবং ১৫টি হটবক্স উদ্ধার করা হয়। একই এলাকার সুফিয়া গার্ডেনের একটি ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে আরও ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে আবারও অভিযানে হারেজা বেগমের বাসা থেকে আরও ২ হাজার ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়। সব মিলিয়ে উদ্ধার করা ইয়াবার পরিমাণ দাঁড়ায় ১০ হাজার ৫০০ পিস। সিএমপির উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার আমিরুল ইসলাম জানান, গ্রেফতাররা পরস্পরের যোগসাজশে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করছিলেন। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

রিটেলেড নিউজ

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত


প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত


চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত


প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত


মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত


মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর