চট্টগ্রাম   শনিবার, ১৫ আগস্ট ২০২৬  

শিরোনাম

মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যা ৭টা পর্যন্ত: ডিসি

নিজস্ব প্রতিবেদক    |    ০৬:০৬ পিএম, ২০২৬-০৪-০৭

মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যা ৭টা পর্যন্ত: ডিসি

জেলার বিভিন্ন প্রান্তে চলমান এবং অনুষ্ঠেয় মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। সন্ধ্যা ৭টার মধ্যে বিলবোর্ডের বাতি আবশ্যিকভাবে বন্ধ রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে। এ আদেশ পালনের জন্য সবার কাছে অনুরোধ জানিয়েছেন জেলা প্রশাসক। আদেশ ভঙ্গকারী সংশ্লিষ্ট ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও হুঁশিয়ারি দেন তিনি। সোমবার (৬ এপ্রিল) জেলা প্রশাসক স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়, দেশের বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধির সঙ্গে ৪ এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রীর একটি সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত মোতাবেক চট্টগ্রাম জেলার সব উপজেলা ও মহানগরে অবস্থিত বিভিন্ন শপিংমল, মার্কেট, দোকান, বিলবোর্ড এবং চলমান/অনুষ্ঠেয় মেলা/বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বিষয়ে নিম্নোক্ত শর্ত আরোপ করা হলো। বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে, বিলবোর্ডের বাতি আবশ্যিকভাবে সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে। জেলার বিভিন্ন প্রান্তে চলমান এবং অনুষ্ঠেয় মেলা/বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে।

রিটেলেড নিউজ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত   

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত   

স্টাফ রিপোর্টার : : বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) সকাল ১০ টায় দামপাড়া পুলিশ লাইন্সে অবস্থিত মাল্টিপারপাস শেডে চট্টগ্র...বিস্তারিত


কয়েক দিন স্বস্তির পর ফের তীব্র গ্যাস সংকট

কয়েক দিন স্বস্তির পর ফের তীব্র গ্যাস সংকট

নিজস্ব প্রতিবেদক : কয়েকদিন গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার পর আবারও তীব্র গ্যাস-সংকট দেখা দিয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) রা...বিস্তারিত