শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:৪৭ পিএম, ২০২৬-০৪-০৭
খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রামের সবচেয়ে বড় সামাজিক উৎসব বৈসাবিকে ঘিরে শুরু হয়েছে উৎসবের রঙিন আয়োজন। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বের করা হয় প্রধান বর্ণাঢ্য শোভাযাত্রা, যা রূপ নেয় এক প্রাণবন্ত সাংস্কৃতিক মিলনমেলায়। জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে কবুতর ও রঙিন বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হলে গিয়ে শেষ হয়। পথে পথে দেখা যায় বৈচ