চট্টগ্রাম   শনিবার, ১৫ আগস্ট ২০২৬  

শিরোনাম

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার

ঢাকা অফিস :    |    ০৩:৪২ পিএম, ২০২৬-০৪-০৭

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার

জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৪টার দিকে ধানমন্ডি ৮/এ রোডের নিজ বাসভবন থেকে তাকে হেফাজতে নেওয়া হয়। অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।  তিনি জানান, তাকে মিন্টো রোডস্থ ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। কিন্তু কোন মামলার সূত্রে বা কী অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানানো হয়নি। তবে পুলিশ সূত্রে জানা গেছে, সাবেক এই স্পিকারের বিরুদ্ধে জুলাই–আগস্টের গণ-অভ্যুত্থান চলাকালীন সহিংসতার ঘটনা নিয়ে একাধিক মামলা রয়েছে। বিশেষ করে ২০২৪ সালের ২৭ আগস্ট রংপুরে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনায় তার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছিল। ওই মামলায় ১৭ জনকে আসামি করা হয়, যাদের মধ্যে ছিলেন শিরীন শারমিন চৌধুরী ও সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। টিপু মুনশি বর্তমানে আদালতের মাধ্যমে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। ড. শিরীন শারমিন চৌধুরী দীর্ঘ সময় জাতীয় সংসদের স্পিকারের দায়িত্বে ছিলেন। তিনি প্রথমে ২০১৩ সালের ৩০ এপ্রিল স্পিকার নির্বাচিত হন এবং টানা চারবার এই গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে ছিলেন। সর্বশেষ ২০২৪ সালের ৩০ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে শপথ নেন। গত ২ সেপ্টেম্বর তিনি স্পিকারের পদ থেকে পদত্যাগ করেন।

রিটেলেড নিউজ

দুর্নীতির বিরুদ্ধে লড়াই: লুটপাটের সংস্কৃতির অবসান ও জবাবদিহিতার রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার

দুর্নীতির বিরুদ্ধে লড়াই: লুটপাটের সংস্কৃতির অবসান ও জবাবদিহিতার রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার

স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্নীতি কেবল ঘুষের লেনদেনের নাম নয়; দুর্নীতি হলো রাষ্ট্রীয় সম্পদ আত্ম...বিস্তারিত


সম্পাদকীয় নীতিমালা, জনস্বার্থের সংবাদ প্রকাশে এডিটরস ফোরামের সভা

সম্পাদকীয় নীতিমালা, জনস্বার্থের সংবাদ প্রকাশে এডিটরস ফোরামের সভা

আমাদের ডে