শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৯:২৮ পিএম, ২০২৬-০৪-০৪
চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, বই মেলা হচ্ছে সাহিত্যের বিশাল সমাবেশ। যেখানে লেখক ও পাঠকরা শব্দ এবং জ্ঞানের উদযাপনে মিলিত হন। উন্নত বিশ্বের দেশগুলোতে এখনো মানুষ বই পড়ার অভ্যাস ধরে রেখেছে। উদাহরণ হিসেবে জাপানের কথা তুলে ধরে তিনি বলেন, সেখানে ট্রেন বাসেও মানুষকে বই পড়তে দেখা যায়। তাই আমাদেরও বইয়ের সঙ্গে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।
শনিবার (৪ এপ্রিল) বিকেলে নগরীর কাজীর দেউরী জেলা স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠের বই মেলা মঞ্চে স্বাধীনতা বই মেলার আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে ১৯ দিন ব্যাপি বই মেলার ৫ম দিনে "চট্টগ্রামের উন্নয়ন, নগরবাসীর চাহিদা ও জনপ্রতিনিধির দায়বদ্ধতা" শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বেতার ও বাংলাদেশ টেলিভিশনের শিল্পী মেহেদী হাসান ও জান্নাতুল ফেরদৌস সুমি গান পরিবেশন করেন এবং চসিকের হাতেখড়ি স্কুলের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে জনাব আবু সুফিয়ান শিক্ষার মান নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, শিক্ষকদের আরও বেশি পড়াশোনা করা প্রয়োজন। শিক্ষার মান দিন দিন নিচের দিকে নেমে যাচ্ছে, যা আমাদের জন্য চিন্তার বিষয়।
তিনি বলেন, বইমেলা মানুষের মধ্যে বইয়ের প্রতি আগ্রহ সৃষ্টি করে এবং নতুন বই ও লেখকের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ তৈরি করে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত এই বইমেলা বইয়ের সঙ্গে মানুষের পুনঃসংযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, উন্নয়ন একটি আপেক্ষিক বিষয় এবং মানুষের চাহিদা অনুযায়ী তা