শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৯:২২ পিএম, ২০২৬-০৪-০৪
আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ড (AEMB)-এর উদ্যোগে শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিখন ঘাটতি নিরূপণ এবং কার্যকর শিক্ষণ কৌশল বিকাশের লক্ষ্যে “শিখন ঘাটতি অনুধাবন : '' কার্যকর শিখন উন্নয়নে সক্ষমতা বৃদ্ধি” শীর্ষক দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা ৪ এপ্রিল শনিবার সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালাটি আয়োজন করে জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা মাদ্রাসা, হালিশহর মাদ্রাসা এ তৈয়বিয়া ইসলামিয়া সুন্নিয়া ফাজিল এবং চন্দনাইশ পাঠানদণ্ডি তাহেরিয়া সাবেরিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার হলরুমে।
সকাল ৮:৩০টায় নিবন্ধনের মাধ্যমে কর্মশালার কার্যক্রম শুরু হয় এবং সকাল ৯:০০টায় উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন ক্বারী নূরুল ইসলাম। নাতে মোস্তফা পরিবেশন করেন মাওলানা আব্দুল করিম এবং মুনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল আলিম রিজভী।
উদ্বোধনী অধিবেশনে স্বাগত বক্তব্য প্রদান করেন AEMB-এর সচিব প্রফেসর আবু ছালেহ মুহাম্মদ নঈম উদ্দিন। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন হালিশহর মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা বদিউল আলম রিজভী এবং মহিলা মাদ্রাসার অধ্যক্ষ ড. মুহাম্মদ সরওয়ার উদ্দিন। কর্মশালার রূপরেখা উপস্থাপন করেন যুগ্ম সচিব প্রফেসর মুহাম্মদ গোফরান।
গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন ভাইস চেয়ারম্যান জনাব আব্দুল হামিদ, এফসিএমএ এবং চেয়ারম্যান প্রফেসর ড. নূ ক ম আকবর হোসেন। আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন ট্রাস্টের সেক্রেটারি জেনারেল জনাব আলহাজ্ব মোহাম্মদ আনোয়ার হোসেন।
উদ্বোধনী পর্ব শেষে অংশগ্রহণকারীদের বর্তমান জ্ঞান ও দক্ষতা যাচাইয়ের জন্য প্রাক-কর্মশালা মূল্যায়ন অনুষ্ঠিত হয়।
প্লেনারি সেশনসমূহে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করা হয়। প্রফেসর আবু ছালেহ মুহাম্মদ নঈম উদ্দিন “কর্মচারীদের শৃঙ্খলা ও আচরণবিধি” বিষয়ে আলোচনা করেন। চেয়ারম্যান প্রফেসর ড. নূ ক ম আকবর হোসেন “কার্যকর শিক্ষণ কাঠামো” এবং প্রফেসর মুহাম্মদ গোফরান “পরীক্ষা ও খাতা মূল্যায়ন” বিষয়ে বিস্তারিত উপস্থাপন করেন।
কর্মশালার অন্যতম আকর্ষণ ছিল দলভিত্তিক ওয়ার্কশপ কার্যক্রম। অংশগ্রহণকারী শিক্ষকগণ প্রশাসন, ভর্তি, একাডেমিক কার্যক্রম, শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা, মূল্যায়ন, গবেষণা, প্রশিক্ষণ সুবিধা, শৃঙ্খলা, কর্মী সন্তুষ্টি, সহশিক্ষা কার্যক্রম এবং প্রতিষ্ঠানের ভিশন ও মিশনসহ বিভিন্ন বিষয়ে সমস্যা চিহ্নিত করে বাস্তবসম্মত সমাধান প্রস্তাব করেন। প্রতিটি দল তাদের উপস্থাপনা প্রদান করে, যা বিশেষজ্ঞ কমিটি মূল্যায়ন করে।
নামাজ ও মধ্যাহ্নভোজ বিরতির পর বিকালের সেশনে “মাদ্রাসা শিক্ষা—চ্যালেঞ্জ ও সমাধান” বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন চেয়ারম্যান প্রফেসর ড. নূ ক ম আকবর হোসেন। পরবর্তীতে পোস্ট-ওয়ার্কশপ মূল্যায়নের মাধ্যমে অংশগ্রহণকারীদের অর্জিত জ্ঞান যাচাই করা হয়।
কর্মশালার প্রধান প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন AEMB-এর চেয়ারম্যান প্রফেসর ড. নূ ক ম আকবর হোসেন।
সমাপনী অনুষ্ঠানে কর্মশালার ফলাফল উপস্থাপন করা হয় এবং বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করা হয়। টিম লিডারদের মধ্যে সনদ বিতরণ করা হয়। AEMB-এর ভাইস চেয়ারম্যান জনাব আব্দুল হামিদ, এফসিএমএ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আনজুমান এডুকেশন ট্রাস্টের ফাইন্যান্স সেক্রেটারি জনাব কমর উদ্দিন সবুর সংক্ষিপ্ত বক্তব্যে গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন।
সমাপনী বক্তব্যে চেয়ারম্যান প্রফেসর ড. নূ ক ম আকবর হোসেন কর্মশালার আউটপুট উপস্থাপন করে একটি গবেষণাধর্মী দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।মুফতি আল্লামা অছিয়র রহমান এর মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়
সকাল ৮:৩০টা থেকে বিকাল ৪:১১ মিনিট পর্যন্ত চলমান এ কর্মশালাটি অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited